Author Archives: News Desk

উত্তর থেকে দক্ষিণে ঝড়-বৃষ্টির জোড়া সতর্কতা, এখনই কাটছে না দুর্যোগ

কলকাতা : শুক্রবার সকালে কলকাতার আকাশে রোদের দেখা মিললেও, বেলা গড়ালে ফের আকাশের মুখভার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন রাজ্যজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েক দিন কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ার খুব একটা হেরফের হবে না। কলকাতায় এ দিনও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য […]

ইতিহাসের পাতায় ২৬ জুন

১. রাজনীতি ও ইতিহাস ১৫৩৯ (চৌসার যুদ্ধ): ভারতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ এটি। শের শাহ সুরি এই যুদ্ধে মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে নিজের আধিপত্য বিস্তার করেন। ১৯৪৫ (জাতিসংঘ সনদ): দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলার পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোতে ৫০টি দেশের প্রতিনিধিরা মিলে ঐতিহাসিক ‘জাতিসংঘ সনদ’ (UN Charter)-এ স্বাক্ষর করেন। ২০০০ (ক্রিকেট ইতিহাস): আন্তর্জাতিক […]

পঞ্জিকা : ২৬ জুন, ২০২৬ (শুক্রবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৪:৫৩ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২৪ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ১১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: দ্বাদশী তিথি (রাত ১০:২২ মিনিট পর্যন্ত), এরপর ত্রয়োদশী তিথি শুরু। নক্ষত্র: বিশাখা নক্ষত্র (সন্ধ্যা ০৭:১৫ মিনিট পর্যন্ত), এরপর অনুরাধা নক্ষত্র শুরু। যোগ: সিদ্ধ যোগ (সকাল ১১:৩৮ মিনিট পর্যন্ত), এরপর সাধ্য যোগ শুরু। করণ: বব করণ […]

শুক্রবার (২৬ জুন, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): দিনটি আপনার জন্য বেশ শুভ। আর্থিক দিক দিয়ে উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে। বৃষ (Taurus): কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বাড়তে পারে, তাই নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। অহেতুক তর্ক-বিতর্ক এড়িয়ে চলাই শ্রেয়। মিথুন (Gemini): সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি চমৎকার। প্রিয়জনের কাছ থেকে কোনো ভালো খবর পেতে […]

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা

কলকাতা : প্রায় এক ঘণ্টার মুষলধারে বৃষ্টি। আর তাতেই ফের জলমগ্ন তিলোত্তমা। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই ঘন কালো মেঘে ঢেকে যায় শহরের আকাশ। দিনেই নেমে আসে রাতের অন্ধকার। এর পরেই শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে এই অঝোর ধারার বৃষ্টিতে কার্যত স্তব্ধ হয়ে পড়ে উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ। ঝোড়ো হাওয়ার দাপটে […]

তারাতলা দুর্ঘটনা : প্ল্যান ও নজরদারিতে গাফিলতি থাকলে রেহাই নয়, কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

কলকাতা : কলকাতার তারাতলা ট্রান্সপোর্ট এলাকার কাছে ঘটে যাওয়া গুদাম দুর্ঘটনা প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি সাফ জানিয়েছেন, যদি নির্মাণ কাজ অনুমোদিত নকশা অনুযায়ী না হয়ে থাকে এবং নজরদারির ক্ষেত্রে কোনও গাফিলতি করা হয়, তবে দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। এই ঘটনায় কলকাতা পুরনিগমের (কেএমসি) কোনও স্তরে কোনও ভূমিকা বা […]

তারাতলায় গুদামঘর বিপর্যয়ে মৃত্যু বেড়ে ১১, তৃণমূলের পাপ বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা : কলকাতার তারাতলায় গুদামঘর বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উদ্ধার হয়েছে আরও ৬টি দেহ। এখনও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দলের পক্ষ থেকে থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১১টি দেহ উদ্ধার হয়েছে। কমপক্ষে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবারও তারাতলায় উদ্ধারকাজ চালাচ্ছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর […]

মালদা হিংসা মামলায় এনআইএ-র হাতে আরও এক অভিযুক্ত গ্রেফতার

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলায় বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) অভিযান চলাকালীন হিংসা, পথ অবরোধ এবং বিচার বিভাগীয় আধিকারিকদের আটকে রাখার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ধৃত অভিযুক্তের নাম সায়েম চৌধুরী ওরফে বাবু চৌধুরী। তিনি মালদার মোথাবাড়ি এলাকার একজন স্থানীয় রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। এনআইএ বৃহস্পতিবার […]

তারাতলে বিপর্যয়ে গ্রেফতার গুদামের মালিক, পাকড়াও আরও ৪

কলকাতা : তারাতলায় গুদামঘরের শেড ভেঙে পড়ার ঘটনায় গুদামের মালিক শম্ভুনাথ বেহরাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার মধ্যরাতে তারাতলা এলাকারই একটি আবাসন থেকে তাঁকে পাকড়াও করা হয়। স্বতঃপ্রণোদিত ভাবে পুলিশ শম্ভুনাথের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে। রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ৯ জনকে আটক করে তারাতলা থানায় জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। তার পর শম্ভু-সহ […]

News Update : তারাতলা ধসে মৃত ৯, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর; ৫ গ্রেপ্তার,আঙুল ববির দিকেও

কলকাতা : তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। আহত অবস্থায় উদ্ধার হওয়া ২০ জনের মধ্যে ১৫ জনের অবস্থা স্থিতিশীল হলেও চার জন গুরুতর এবং এক জন আশঙ্কাজনক বলে বৃহস্পতিবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহত প্রত্যেককে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা […]