Author Archives: News Desk

একুশে জুলাই ধর্মতলায় সভা করতে চান মমতা, তৃণমূলের চিঠি পুলিশকে

কলকাতা : রাজ্যে সরকারের পালাবদল হয়েছে, এখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর দলও ভেঙে গিয়েছে। এমতাবস্থায় ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই একুশে জুলাইয়ের সভা করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য প্রয়োজনীয় অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। বরাবরই ধর্মতলার ওই জায়গায় দলের এই কর্মসূচির আয়োজন করেছে তৃণমূল। কিন্তু, ওই সমাবেশ ঘিরে রাজনৈতিক ও আইনি […]

কাটমানি সংস্কৃতির জন্যই ক্ষুদ্র শিল্প ক্ষেত্রে বাংলা সারা ভারতে পিছিয়ে : অশোক দিন্দা

কলকাতা : কলকাতায় শনিবার বণিক সভা মার্চেন্ট চেম্বার অফ কমার্স আয়োজিত “উন্নয়নের মূল ক্ষেত্রগুলির দ্রুত উন্নয়ন” শীর্ষক আলোচনায় অংশ নেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা। তিনি এদিন বলেন, আমতার এমএসএমই পার্কের প্রসারে পরিকাঠামো গত উন্নয়নে আগে নজর দিতে চায় সরকার। এক্ষেত্রে রাস্তাগুলির সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হবে। ক্ষুদ্র শিল্পোদ্যোগীরা সরকারের কাছে প্রয়োজনীয় […]

তারাতলা বিপর্যয়, ফিরহাদ হাকিম ও দুই প্রাক্তন কাউন্সিলারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

কলকাতা : তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৭ জনের মৃত্যুর ঘটনায় আইনি চাপ বাড়ল কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওপর। এবার তাঁর বিরুদ্ধে সরাসরি তারাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা মজদুর সেলের (বিজেএমসি) দক্ষিণ কলকাতা শাখা। একই সঙ্গে এই অভিযোগে নাম রয়েছে কলকাতা পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার আনোয়ার খান এবং ১৩৪ নম্বর […]

উদ্ধারকাজ শেষ তারাতলায়, সরল বিপর্যয় মোকাবিলা দল

কলকাতা : তারাতলায় নির্মীয়মান গুদামঘর বিপর্যয়ের পর, শনিবার প্রাথমিক ভাবে উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে বলে জানাল পুলিশ এবং এনডিআরএফ। সরকারি ভাবে ঘোষণা না হলেও তারাতলার দুর্ঘটনাস্থল থেকে চলে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার কাজ আপাতত আর হচ্ছে না বলেই খবর এনডিআরএফ সূত্রে। এ দিন দুপুরে প্রাথমিক তদন্ত শেষ করে বেরিয়ে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের দলও। […]

ডাইজেস্টিভ বিস্কুটের বিভ্রান্তিকর দাবিতে সংস্থাকে নোটিস এফএসএসএআই-এর

নয়াদিল্লি : ‘ডাইজেস্টিভ বিস্কুট’ নিয়ে বিভ্রান্তিকর দাবি করার অভিযোগে এসএজে ফুড প্রোডাক্টস-কে নোটিস পাঠাল ভারতীয় খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফএসএসএআই)। এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে সংস্থাটি এই পদক্ষেপ করেছে। সাত দিনের মধ্যে অভিযোগের জবাব ও ব্যাখ্যা দিতে বলা হয়েছে কোম্পানিকে। এফএসএসএআই-এর দাবি, সংস্থার ‘ইট ফিট ডাইজেস্টিভ বিস্কুট’-এর মোড়কে উল্লেখ করা হয়েছে যে পণ্যটিতে চিনি নেই। […]

তারাতলা বিপর্যয়ে তিন ভাইকে হারিয়ে শোকে ভেঙে পড়ল বিহারের এক পরিবার

কলকাতা : কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে একই পরিবারের ছ’জন কলকাতায় এসেছিলেন। জীবিকার টানে তারাতলার নির্মীয়মাণ গুদামে শ্রমিকের কাজ নিয়েছিলেন। কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনা মুহূর্তের মধ্যে সেই পরিবারের সমস্ত স্বপ্ন ভেঙে দেয়। একে একে প্রাণ হারান তিন ভাই। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁদের আরও তিন আত্মীয়। বুধবার দুর্ঘটনার দিনই মৃত্যু হয় ঘি কুমারের। গভীর রাতে […]

বহরমপুরে যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের বাগানবাড়িতে চলল বুলডোজার

বহরমপুর : বহরমপুর শহর তৃণমূলের যুব সভাপতি পাপাই ঘোষের একটি বিলাসবহুল বাগানবাড়ি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। শনিবার সকালে বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদের সুড়সুড়ি মাঠ লাগোয়া এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই বাগানবাড়িটি ঘিরেই এলাকায় দীর্ঘদিন ধরে নানা চর্চা চলত। যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষ এই বাগানবাড়িতে বসেই এলাকার […]

খান স্যারের গ্রেফতারিতে ৩০ জুন পর্যন্ত স্থগিতাদেশ বহাল রাখল পাটনা সিভিল কোর্ট

পাটনা : ‘খান গ্লোবাল স্টাডিজ’-এর প্রখ্যাত শিক্ষক ফয়জল খান ওরফে খান স্যারের আগাম জামিনের আবেদনের ওপর শুনানি পিছিয়ে দিল পাটনা সিভিল কোর্ট। তবে আগামী ৩০ জুন মামলার পরবর্তী শুনানি পর্যন্ত তাঁর গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রেখেছে আদালত। শনিবার পাটনা সিভিল কোর্টে এই মামলার শুনানির সময় কদমকুয়া থানার পুলিশ ঘটনার একটি আপডেটেড কেস ডায়েরি আদালতের কাছে […]

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে ধসের আশঙ্কা, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

কলকাতা : উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন অতি ভারী বৃষ্টির জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কম হবে। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে গরমে অস্বস্তি বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার— এই পার্বত্য ও সংলগ্ন […]

কালীঘাট স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ, শনিবার সকালে ব্লু লাইনে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

কলকাতা : শনিবার সাতসকালেই কালীঘাট মেট্রো স্টেশনে লাইনে এক ব্যক্তি ঝাঁপ দেওয়ায় সপ্তাহের শুরুতেই চরম ভোগান্তির মুখে পড়লেন নিত্যযাত্রীরা। আত্মহত্যার চেষ্টার জেরে থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়, যার ফলে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল। পরে অবশ্য মেট্রো রেল কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে। মেট্রো সূত্রে জানা […]