Author Archives: News Desk

দেশের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরজ শেঠ, গ্রহণ করলেন দায়িত্ব

নয়াদিল্লি : দেশের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরজ শেঠ। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উত্তরসূরী হলেন তিনি। মঙ্গলবারই নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ধীরজ শেঠ। সেনাপ্রধান পদের দায়িত্ব নেওয়ার প্রাক্কালে সেনাবাহিনীর ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসাবে কর্মরত ছিলেন তিনি। চার দশকের দীর্ঘ কর্মজীবনে লেফটেন্যান্ট জেনারেল ধীরজ বাহিনীতে দু’টি অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দিয়েছেন। পুণের খড়কওয়াসলায় ন্যাশনাল ডিফেন্স […]

অগ্নিকাণ্ড হলদিয়া পেট্রোকেমিক্যালসে, আহত কমপক্ষে ১৯ জন

হলদিয়া : অগ্নিকাণ্ড হলদিয়া পেট্রোকেমিক্যালসে। মঙ্গলবার ভোরে পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইন থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন কারখানা থেকে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। প্রাণহানির খবর নেই। তবে কয়েকজন আহত হয়েছেন। আগুনে ঝলসে গিয়েছেন কয়েকজন কর্মরত শ্রমিক। চিকিৎসার জন্য তাদের হলদিয়া মহকুমা হাসপাতালে […]

পদক্ষেপ পুলিশের, হুমায়ুনের সভার তিন আয়োজক গ্রেফতার

মুর্শিদাবাদ : বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারপর ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ করলো পুলিশ। গ্রেফতার করা হল নওদার বিধায়ক হুমায়ুন কবীরের সভার তিন আয়োজককে। ধৃতদের নাম গোলাম মোস্তাফা, মোহাম্মদ আমিনুক হক এবং আনিসুর রহমান। সোমবার রাতেই দুই পৃথক অভিযানে তাঁদের পাকড়াও করে পুলিশ। সম্প্রতি মুর্শিদাবাদের রেজিনগর এবং শক্তিপুরে সভা করেন আমজনতা উন্নয়ন পার্টি […]

ইতিহাসের পাতায় ৩০ জুন

১. রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনা ১৮৫৫ (সাঁওতাল বিদ্রোহ ও হুল দিবস): ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি একটি গৌরবময় অধ্যায়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসক, শোষক জমিদার ও মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে সিধু, কানহু, চাঁদ ও ভৈরব মুর্মুর নেতৃত্বে সাঁওতাল সম্প্রদায় বর্তমান ঝাড়খণ্ডের ভাগনাডিহিতে সমবেত হয়ে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহের ঘোষণা দেয়। এই ঐতিহাসিক দিনটি প্রতি বছর ‘হুল দিবস’ হিসেবে শ্রদ্ধার […]

পঞ্জিকা : ৩০ জুন, ২০২৬ (মঙ্গলবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৪:৫৫ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২৫ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ১৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় প্রতিপদ তিথি (পুরো দিন ও রাত পর্যন্ত)। নক্ষত্র: পূর্বাষাঢ়া নক্ষত্র (পুরো দিন)। যোগ: ইন্দ্র যোগ। করণ: কৌলব করণ। শুভ ও অশুভ সময় অভিজিৎ মুহূর্ত: সকাল ১১:১৬ মিনিট থেকে দুপুর ১২:০৬ মিনিট পর্যন্ত (শুভ […]

মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন যা আপনার ক্যারিয়ারের জন্য ইতিবাচক হবে। আর্থিক লেনদেনে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ (Taurus): পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা আজ বাস্তব রূপ পেতে পারে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। মিথুন (Gemini): আজ কথা বলার সময় সংযম বজায় রাখুন, নাহলে প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। অযথা […]

বিধানসভায় পেশ গুন্ডাদমন বিল

কলকাতা : গুন্ডা দমনে সোমবার বিধানসভায় পেশ হল ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬”। সেই বিলের আলোচনায় বলতে উঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান আইনের অপব্যবহার করা হবে না। প্রিভেন্টিভ অ্যারেস্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। শুধুমাত্র গুন্ডাদের উপরই এই আইন প্রযোজ্য। সোমবার বিধানসভায় এই বিলের আলোচনার সময় বলতে উঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু […]

১৭ থেকে ২৫ জুলাই বিধানসভার আগামী অধিবেশন, ঘোষণা অধ্যক্ষের

কলকাতা : অধ্যক্ষ রথীন্দ্র বোস সোমবার বিধানসভায় জানিয়ে দিয়েছেন, পরবর্তী পর্যায়ে বিধানসভার অধিবেশন হবে ১৭ – ২৫ জুলাই। প্রথম দিন শোক প্রস্তাব পাঠ করে মুলতুবি হয়ে যাবে। পরের দুদিন শনিবার ও রবিবার। সোমবার অর্থাৎ ২০ জুলাই থেকে যথারীতি সভা চলবে ২৫ জুলাই পর্যন্ত। মূলতঃ বাদল অধিবেশনের আয়োজন এবং দফাওয়াড়ি বাজেট আলোচনা এই পর্বে জারি থাকছে। উল্লেখ্য, […]

মুকুটমনিপুরে বসল সিধু-কানুর মূর্তি, সরানো হল বিশ্ব বাংলা গ্লোব

বাঁকুড়া : মুকুটমনিপুর পর্যটন কেন্দ্রের সামনে বসানো হল ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের দুই মহানায়ক সিধু ও কানুর পূর্ণাবয়ব মূর্তি। এতদিন যেখানে হরিণের পিঠে বিশ্ব বাংলার গ্লোব ছিল, তা সরিয়ে সেখানে এই মূর্তি স্থাপনের কাজ শেষ পর্যায়ে। রাজ্যস্তরের হুল দিবস উদ্‌যাপনের সূচনা উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার সকাল ১০টায় মূর্তির আবরণ উন্মোচন করে শ্রদ্ধা নিবেদন করবেন। মুকুটমনিপুর […]

বিধানসভায় পাশ ওবিসি সংশোধনী বিল

কলকাতা : জোড়া ওবিসি আইন সংশোধনী বিল পেশ বিধানসভায়। বিল দু’টির নাম – ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস (আদার দ্যান এসসি অ্যান্ড এসটি) রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্টস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ এবং ‘পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন (সংশোধন) বিল, ২০২৬’। পেশ করলেন অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী গৌরীশংকর ঘোষ। ১৮৬টি ভোটে এই বিল পাশ হয়েছে বিধানসভায়। […]