Author Archives: News Desk

ইতিহাসের পাতায় ০২ জুলাই

১. রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনা ১৯৬৪ (সিভিল রাইটস অ্যাক্ট): মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন আমেরিকার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘সিভিল রাইটস অ্যাক্ট’ (Civil Rights Act of 1964) স্বাক্ষর করেন। এই আইনটি আমেরিকায় বর্ণ, গাত্রবর্ণ, ধর্ম, লিঙ্গ বা জাতীয়তার ভিত্তিতে বৈষম্যকে আইনত নিষিদ্ধ করেছিল। ১৯৭৬ (ভিয়েতনামের পুনরেকত্রীকরণ): দীর্ঘ যুদ্ধের পর উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম আনুষ্ঠানিকভাবে একত্রিত হয়ে […]

পঞ্জিকা : ০২ জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৪:৫৫ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২৫ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ১৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় দ্বিতীয়া তিথি (সকাল ০৯:৩৮ মিনিট পর্যন্ত), এরপর কৃষ্ণ পক্ষীয় তৃতীয়া তিথি শুরু। নক্ষত্র: উত্তরাষাঢ়া নক্ষত্র (সকাল ০৯:২৭ মিনিট পর্যন্ত), এরপর শ্রবণা নক্ষত্র শুরু। যোগ: वैधৃতি (বৈধৃতি) যোগ (বিকেল ০৪:৩৮ মিনিট পর্যন্ত), তারপর বিষকুম্ভ […]

বৃহস্পতিবার (০২ জুলাই, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা কমবে এবং সহকর্মীদের সহযোগিতা পাবেন। আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে নতুন পরিকল্পনা করতে পারেন। শরীর ভালো থাকবে। বৃষ (Taurus): আজ পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ বা আড্ডার যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হতে পারে। তবে অতিরিক্ত খাওয়া-দাওয়ার বিষয়ে সতর্ক থাকুন। মিথুন (Gemini): আইনি বা সম্পত্তি সংক্রান্ত কোনো জটিলতা থাকলে আজ তার […]

দুর্গাপুরে দোলা সেনকে কালো পতাকা, তৃণমূল-বিজেপির স্লোগান যুদ্ধে উত্তেজনা

দুর্গাপুর  : তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেনকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী-সমর্থকেরা। পাল্টা তৃণমূল কর্মীদের স্লোগানকে ঘিরে বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের কার্যালয়ের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। জানা গিয়েছে, বুধবার চিকিৎসক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুর্গাপুরের ইস্পাত নগরীর চৈতন্য অ্যাভিনিউয়ে অবস্থিত দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের […]

কালীগঞ্জে বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র

কলকাতা : নদিয়ার কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কর্মসূচিকে ঘিরে বুধবার উত্তেজনা ছড়ায়। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। দলীয় কার্যালয়ে বৈঠক করতে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হয়। দেওয়া হয় গো ব্যাক স্লোগান, সঙ্গে ওঠে চোর স্লোগানও। তাঁর অভিযোগ, একের পর এক ডিম-সহ […]

শর্তসাপেক্ষে জামিন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের

কলকাতা : কলকাতা হাই কোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। বুধবার তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারপতি। আদালতের নির্দেশ, থানায় নিয়মিত হাজিরা দিতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে। উল্লেখ্য, বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। জুন মাসের ৩ তারিখ দুপুরে সল্টলেক এলাকা থেকে তাঁকে প্রথমে আটক করে বিধাননগর উত্তর […]

অন্নপূর্ণা যোজনার অর্থ প্রদান, নারী সশক্তিকরণে জোর মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা : অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ের অর্থ প্রদান শুরু হয়েছে বুধবার। যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হচ্ছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘অন্নপূর্ণা […]

গ্রেফতার গোঘাট চঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় মন্ডল

আরামবাগ : গ্রেফতার গোঘাটের তৃণমূল অঞ্চল সভাপতি, বুধবার আরামবাগ মহকুমা আদালতে পেশ গোঘাটের তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতাকে গ্রেফতার করল গোঘাট থানার পুলিশ। ধৃত সঞ্জয় মণ্ডল গোঘাট ১ নম্বর ব্লকের গোঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং যুব কল্যাণ বিভাগের অস্থায়ী কর্মী ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার তাঁকে […]

জাতীয় চিকিৎসক দিবসে ডাঃ বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা, স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা : জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে বুধবার কলকাতায় প্রথিতযশা চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি চিকিৎসক সমাজ, স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী বলেন, ডাঃ বিধানচন্দ্র রায় শুধু একজন […]

নতুন বায়ুসেনা প্রধানের দায়িত্ব নিলেন আশুতোষ দীক্ষিত

নয়াদিল্লি : দেশের পরবর্তী বায়ুসেনা প্রধান হলেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। বুধবারই বায়ুসেনা পদের দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। এদিন সকালে দিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় বা ‘জয়েন্টনেস’ বৃদ্ধি এবং সমন্বিত থিয়েটার কমান্ড গঠনের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এয়ার মার্শাল দীক্ষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। […]