Author Archives: News Desk

মন কি বাত: আত্মনির্ভর ভারত থেকে পরিবেশ সংরক্ষণ – দেশের সাফল্য ও জনঅংশগ্রহণের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : ‘মন কি বাত’-এর ১৩৫-তম পর্বে রবিবার দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত, প্রতিরক্ষা, বিমান চলাচল, সামাজিক সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ, যোগ, ভারতীয় সংস্কৃতি এবং জনঅংশগ্রহণের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, “২০২৬ সালের প্রথমার্ধ শেষ হতে চলেছে। গত ছয় মাস ধরে আমরা ‘মন কি বাত’ অনুষ্ঠানে আমাদের দেশবাসীর বহু সাফল্যের […]

মোদীর মুকুটে নতুন পালক, এবার সেশেলসের সর্বোচ্চ সম্মানে সম্মানিত প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে আরও একটি নতুন পালকের সংযোজন। এবার সেশেলসের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের জন্য সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’-এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পুরস্কারটি সুস্থায়ী প্রবৃদ্ধি এবং পরিবেশ-বান্ধব বা ‘গ্রিন ভিশন’-এর প্রতি প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘদিনের প্রচেষ্টাকে স্বীকৃতি […]

রামমন্দির অনুদান-কাণ্ডে অযোধ্যায় জোরদার তল্লাশি

অযোধ্যা : অযোধ্যায় রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় জড়িত আট অভিযুক্তের বাড়িতে রবিবার এক যোগে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তদের কাছে থাকা অর্থের উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। এ দিন তল্লাশি দলে পুলিশ ছাড়াও ছিলেন স্থানীয় ম্যাজিস্ট্রেট পদমর্যাদার আধিকারিকেরা। নিরপেক্ষ সাক্ষী হিসেবে এক রাজস্ব দফতরের কর্মকর্তাও রয়েছেন। গত সপ্তাহে সিসি […]

ফের হামলা আমেরিকার, ইরানকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন : ইরানের একাধিক সামরিক নজরদারি পরিকাঠামোয় ফের হামলা চালিয়েছে আমেরিকা। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বিভিন্ন সামরিক লক্ষ্য বস্তুতে এই হামলা হয়েছে। ইরান অভিযোগ করেছে, আমেরিকা তাদের মধ্যে হওয়া যুদ্ধ বিরতির চুক্তি ভঙ্গ করেছে। উপসাগরীয় অঞ্চলে আমেরিকার লক্ষ্য বস্তুতে পাল্টা আক্রমণ করেছে বলে দাবি করেছে তেহরান। ইরানকে ফের হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি […]

কন্টেনারে ডিজেল সরবরাহের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলল শুভেন্দু সরকার

কলকাতা : কৃষি ও স্বাস্থ্যক্ষেত্রে ডিজেল সংকট কাটাতে বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কন্টেনারে ডিজেল সরবরাহের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। রবিবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স মাধ্যমে জানান, “আমাদের সরকার সাধারণ জনগণের দৈনন্দিন জীবন, জরুরি পরিষেবা এবং রাজ্যের অর্থনীতি কোনও বাধা ছাড়াই যেনো সুচারুভাবে এগোতে থাকে তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর। সাম্প্রতিক কন্টেইনারে (পাত্রে) […]

বাগনানে বিজেপি কর্মীকে খুনের ঘটনায় ধৃত আরও এক, এযাবৎ পাকড়াও ১১

হাওড়া : হাওড়ার বাগনানে বিজেপি কর্মীকে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করলো সিআইডি। এই ঘটনায় মোট ৫১ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। শনিবারই হাওড়ার বাগনানে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে-র পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপরতা শুরু সিআইডি-র। হাওড়া জেলা পুলিশ ও সিআইডি-র […]

ইতিহাসের পাতায় ২৮ জুন

১. রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনা ১৯১৪ (প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত): অস্ট্রিয়ার আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ এবং তাঁর স্ত্রী সোফি সারায়েভোতে আততায়ীর গুলিতে নিহত হন। এই হত্যাকাণ্ডটিই ইউরোপের প্রধান শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেয় এবং প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ (Casus belli) হিসেবে কাজ করে। ১৯১৯ (ভার্সাই চুক্তি স্বাক্ষর): প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটিয়ে ফ্রান্সের বিখ্যাত ভার্সাই প্রাসাদে ঐতিহাসিক […]

পঞ্জিকা : ২৮ জুন, ২০২৬ (রবিবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৪:৫৪ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২৫ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ১৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষীয় চতুর্দশী তিথি (পুরো দিন এবং রাত ০৩:০৬ মিনিট পর্যন্ত), এরপর পূর্ণিমা তিথি শুরু। নক্ষত্র: জ্যেষ্ঠা নক্ষত্র (রাত ০১:০৮ মিনিট পর্যন্ত), এরপর মূলা নক্ষত্র শুরু। যোগ: শুভ যোগ (দুপুর ০১:২৯ মিনিট পর্যন্ত), এরপর শুক্ল […]

রবিবার (২৮ জুন, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): রবিবারের ছুটি পরিবারের সঙ্গে আনন্দে কাটবে। কোনো সুখবর পেতে পারেন যা আপনার মানসিক শান্তি বৃদ্ধি করবে। আর্থিক লেনদেনে কিছুটা সতর্কতা প্রয়োজন। বৃষ (Taurus): আজ বিশ্রাম নেওয়া আপনার জন্য খুব জরুরি। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা বা কথা হতে পারে। সৃজনশীল কাজের প্রতি আগ্রহ বাড়বে। মিথুন (Gemini): দিনটি মিশ্র ফলদায়ক। কাছের মানুষের সাথে মতবিরোধ এড়িয়ে […]

বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিবারের পাশে থাকার আশ্বাস

বাগনান : বাগনানে দুষ্কৃতীদের হাতে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে-এর বাসভবনে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে সমবেদনা জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক হিংসার জেরে সম্প্রতি ১৭ জন দুষ্কৃতীর একটি দল চড়াও হয়ে প্রশান্ত দে নামক ওই বিজেপি কর্মীকে নৃশংসভাবে খুন করে। […]