রামমন্দির অনুদান-কাণ্ডে অযোধ্যায় জোরদার তল্লাশি

অযোধ্যা : অযোধ্যায় রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় জড়িত আট অভিযুক্তের বাড়িতে রবিবার এক যোগে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তদের কাছে থাকা অর্থের উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। এ দিন তল্লাশি দলে পুলিশ ছাড়াও ছিলেন স্থানীয় ম্যাজিস্ট্রেট পদমর্যাদার আধিকারিকেরা।

নিরপেক্ষ সাক্ষী হিসেবে এক রাজস্ব দফতরের কর্মকর্তাও রয়েছেন। গত সপ্তাহে সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে আট জনকে গ্রেফতার করা হয়েছিল। মন্দিরে জমা পড়া নগদ গোনার কাজে ওই আট জন যুক্ত ছিলেন।

রবিবার স্থানীয় ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে লভকুশ মিশ্র, অবিনাশ শুক্ল এবং রামাশঙ্কর যাদব-সহ বাকিদের বাড়িতে এই অভিযান চালায় পুলিশের পৃথক দল। শুক্রবার আদালত আট জনকেই ২৯ জুন পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 10 =