ওয়াশিংটন : ইরানের একাধিক সামরিক নজরদারি পরিকাঠামোয় ফের হামলা চালিয়েছে আমেরিকা। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বিভিন্ন সামরিক লক্ষ্য বস্তুতে এই হামলা হয়েছে।
ইরান অভিযোগ করেছে, আমেরিকা তাদের মধ্যে হওয়া যুদ্ধ বিরতির চুক্তি ভঙ্গ করেছে। উপসাগরীয় অঞ্চলে আমেরিকার লক্ষ্য বস্তুতে পাল্টা আক্রমণ করেছে বলে দাবি করেছে তেহরান।
ইরানকে ফের হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে জানান, “যুদ্ধবিরতি চুক্তি আবারও লঙ্ঘন করায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করার স্থান এবং উপকূলীয় রাডার কেন্দ্রগুলিতে আঘাত হেনেছে! এমন এক সময় আসতে পারে যখন আমরা আর সংযত আচরণ করতে পারব না এবং অত্যন্ত সফলভাবে শুরু করা কাজটির সামরিক সমাপ্তি টানতে বাধ্য হব। যদি তেমনটা ঘটে, তবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আর কোনও অস্তিত্বই থাকবে না!”

