Author Archives: News Desk

ইতিহাসের পাতায় ২৭ জুন

১. রাজনীতি ও ইতিহাস ১৮৩৯ (মহারাজা রণজিৎ সিং): ভারতের ইতিহাসে অন্যতম পরাক্রমশালী শাসক এবং শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রণজিৎ সিং মৃত্যুবরণ করেন। তাঁর শাসনামলে পাঞ্জাব এক শক্তিশালী ও স্বাধীন রাজ্যে পরিণত হয়েছিল। ১৯৫৪ (প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র): সোভিয়েত ইউনিয়নের ওবনিস্কে বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। এটি পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের […]

পঞ্জিকা : ২৭ জুন, ২০২৬ (শনিবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৪:৫৪ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২৫ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ১২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: ত্রয়োদশী তিথি (রাত ০৮:১৫ মিনিট পর্যন্ত), এরপর চতুর্দশী তিথি শুরু। নক্ষত্র: অনুরাধা নক্ষত্র (বিকাল ০৫:৩০ মিনিট পর্যন্ত), এরপর জ্যেষ্ঠা নক্ষত্র শুরু। যোগ: সাধ্য যোগ (সকাল ০৯:৪৫ মিনিট পর্যন্ত), এরপর শুভ যোগ শুরু। করণ: কৌলব করণ […]

শনিবার (২৭ জুন, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): শনিবার দিনটি আপনার জন্য বেশ স্বস্তিদায়ক হতে পারে। সপ্তাহের ক্লান্তির পর বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন। পরিবারের সদস্যদের সাথে কোনো আলোচনা আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনবে। বৃষ (Taurus): আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। হঠাৎ করে কোনো খরচ সামনে আসতে পারে যা আপনার পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনবে। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। মিথুন (Gemini): কোনো […]

তারাতলা কাণ্ডে ফিরহাদের গ্রেফতারের দাবিতে অনড় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ

কলকাতা : কলকাতার তারাতলায় গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারের দাবি জানিয়েছেন। শুক্রবার তিনি বলেন যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি বিধানসভায় এই দাবি করে থাকেন যে গুদামের ভবন নির্মাণের অনুমোদিত প্ল্যানে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের স্বাক্ষর রয়েছে, তবে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া […]

তারাতলার বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬

কলকাতা : তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬। মারা গেলেন খালেক সর্দার, চিকিৎসাধীন ছিলেন তিনি। এখনও চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। ক্রিটিকাল কেয়ারে চিকিৎসাধীন থাকা খালেক সর্দারের শুক্রবার দুপুরে মৃত্যু হয়েছে। তিনি খুবই আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। উল্লেখ্য, কলকাতার তারাতলায় ভেঙে পড়া শেডের ধ্বংসস্তূপে আটকে পড়াদের বাঁচাতে বৃহস্পতিবার রাতভর চলে উদ্ধারকাজ। একদিকে সেনা, অন্যদিকে এনডিআরএফ, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, […]

পদত্যাগ শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের, ইস্তফা অনিল মিশ্রেরও

অযোধ্যা : রাম মন্দিরকে কেন্দ্র করে অনুদান সংক্রান্ত চলমান বিতর্কের জেরে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদকের পদ থেক সরে দাঁড়িয়েছেন চম্পত রাই। ট্রাস্টের সদস্য অনিল মিশ্রও শুক্রবার পদত্যাগ করেছেন। শ্রীরাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র উভয়ের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্তে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে […]

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি-র মডিউল: ১১ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনআইএ

কলকাতা : নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি সহযোগী মডিউলের সঙ্গে যুক্ত জঙ্গি ষড়যন্ত্রের মামলায় ১১ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। অসমের গুয়াহাটির বিশেষ আদালতে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩ এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-এর বিভিন্ন ধারায় এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। এনআইএ-র পক্ষ থেকে শুক্রবার সকালে জারি করা […]

প্রতিযোগী দেশগুলির তুলনায় শুল্কে বাড়তি সুবিধা না মিললে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি : প্রতিযোগী দেশগুলির তুলনায় শুল্ক (ট্যারিফ) ক্ষেত্রে বাড়তি সুবিধা না পাওয়া পর্যন্ত আমেরিকার সঙ্গে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ)-তে ভারত সই করবে না বলে স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তবে তিনি জানান, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তির আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং দুই দেশই সমঝোতার খুব কাছাকাছি রয়েছে। লন্ডনে আয়োজিত […]

জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভায় অচলাবস্থা, পদত্যাগ পুরপ্রধানের

মুর্শিদাবাদ : জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভায় অচলাবস্থা। পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন প্রসেনজিৎ ঘোষ (মনু)। শুক্রবার তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। সূত্রের খবর, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দর্শিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পুরসভার এগজিকিউটিভ আধিকারিকের মাধ্যমে লালবাগের মহকুমাশাসকের কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। পদত্যাগপত্রে প্রসেনজিৎবাবু উল্লেখ করেছেন, ২৬ জুন থেকেই তাঁর ইস্তফা কার্যকর করা হোক। জেল থেকে […]

তারাতলার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫

কলকাতা : কলকাতার তারাতলায় ভেঙে পড়া শেডের ধ্বংসস্তূপে আটকে পড়াদের বাঁচাতে বৃহস্পতিবার রাতভর চলল উদ্ধারকাজ। একদিকে সেনা, অন্যদিকে এনডিআরএফ, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, কলকাতা পুলিশ এবং দমকল বাহিনীর মিলিত প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, ধ্বংসস্তূপ থেকে এ যাবৎ ৩১ জনকে বের করে আনা সম্ভব হয়েছে, যার মধ্যে ১৫ জনকে চিকিৎসকেরা […]