জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভায় অচলাবস্থা, পদত্যাগ পুরপ্রধানের

মুর্শিদাবাদ : জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভায় অচলাবস্থা। পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন প্রসেনজিৎ ঘোষ (মনু)। শুক্রবার তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সূত্রের খবর, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দর্শিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পুরসভার এগজিকিউটিভ আধিকারিকের মাধ্যমে লালবাগের মহকুমাশাসকের কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

পদত্যাগপত্রে প্রসেনজিৎবাবু উল্লেখ করেছেন, ২৬ জুন থেকেই তাঁর ইস্তফা কার্যকর করা হোক। জেল থেকে বেরোনোর পরপরই প্রসেনজিৎ ঘোষের এই আকস্মিক পদত্যাগ নিয়ে মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অসুস্থতার কথা বলা হলেও, এই সিদ্ধান্তের নেপথ্যে অন্য কোনও রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা নিয়ে চর্চা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eleven =