Author Archives: News Desk

News Update : তারাতলায় ভেঙে পড়া নির্মীয়মাণ গোডাউনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৩, মৃত অন্তত ৩

কলকাতা : তারাতলা এলাকায় একটি নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ে বুধবার এক ভয়াবহ বিপর্যয় ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে বহু শ্রমিকের আটকে পড়ার আশঙ্কায় বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আটজনকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে […]

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল! লোহার বিমের তলায় আটকে অনেক শ্রমিক

কলকাতা : কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ল। স্থানীয় সূত্রে খবর, সেখানে অনেকে কাজ করছিলেন। ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন অনেকে। শুরু হয়েছে উদ্ধারকাজ। বেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে এই ঘটনাটি ঘটেছে। বুধবার দুপুরে আচমকাই তারাতলার ওই নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ে। সেই গুদাম তৈরির কাজ করছিলেন বেশ কয়েক জন শ্রমিক। দুর্ঘটনার কারণে ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েন […]

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত শুনানির আর্জি খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা : বিধানসভা ভোটে বিপর্যয়ের পর রাজনৈতিক চাপ যখন তুঙ্গে, ঠিক তার মধ্যেই আইনি ক্ষেত্রেও বড়সড় ধাক্কা খেলেন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসা করাতে বিদেশ যেতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁর আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। সেই দ্রুত শুনানির আর্জি খারিজ করেছেন বিচারপতি […]

সব্যসাচী দত্তকে বারাসত আদালতে পেশ পুলিশের

বারাসত : আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির একটি মামলা ঘিরে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে উত্তর ২৪ পরগণার বারাসত আদালতে পেশ করল পুলিশ। তোলাবাজির মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন সব্যসাচী। বিধাননগর পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। গত পরশু রাতে নদিয়ায় সব্যসাচীর ঘনিষ্ঠ এক তৃণমূল নেত্রীর বাড়ি থেকে প্রচুর সোনা আটক হয়েছে। যা সব্যসাচীর বলেই দাবি পুলিশের। উল্লেখ্য, তোলাবাজির […]

West Bengal : তামান্না খুনে গ্রেফতার আরও দুই, এই নিয়ে ধৃত বেড়ে ১৩

কলকাতা : মেয়ের মৃত্যুর ‘বিচার’ চেয়েছিলেন নদিয়ার কালীগঞ্জের তামান্নার মা সাবিনা ইয়াসমিন। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। পুলিশি তৎপরতায় গ্রেফতার করা হল ওই খুনের ঘটনায় ফেরার দুই অভিযুক্ত। এর ফলে এই মামলায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদে তাদের ডেরায় হানা দেয় কালীগঞ্জ থানার পুলিশ। সেখান থেকে দু’জনকে গ্রেফতার করে নিয়ে […]

তৃণমূল দলটির পতন যত দ্রুত হবে, ততই মঙ্গল : দিলীপ ঘোষ

কলকাতা : তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা দ্বন্দ নিয়ে ফের মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর কথায়, তৃণমূল দলটির পতন যত দ্রুত হবে, ততই মঙ্গল। তৃণমূলের প্রতীক নিয়ে এবার দ্বন্দ শুরু হয়েছে, যা গড়িয়েছে নির্বাচন কমিশন পর্যন্ত। এ প্রসঙ্গে বুধবার দিলীপ ঘোষ বলেন, “এটি তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়। নেতা কে, কার কী ভূমিকা, কোন গোষ্ঠী অথবা দলের সঙ্গে […]

ইতিহাসের পাতায় ২৪ জুন

১. রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনা ১২৭৪ (ব্যানকবার্ন যুদ্ধ): স্কটল্যান্ডের স্বাধীনতার ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ। রবার্ট ব্রুস এই যুদ্ধে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় এডওয়ার্ডের বাহিনীকে পরাজিত করেন, যা স্কটল্যান্ডের স্বাধীনতা সুনিশ্চিত করেছিল। ১৯৪৮ (বার্লিন অবরোধ): স্নায়ুযুদ্ধের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে সোভিয়েত ইউনিয়ন বার্লিন অবরোধ শুরু করে, যা শহরটিকে ঘিরে ফেলে। এর ফলে পশ্চিমা দেশগুলো বিশাল আকারের […]

পঞ্জিকা : ২৪ জুন, ২০২৬ (বুধবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৪:৫৩ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২১ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: নবমী তিথি (দুপুর ০২:৪৯ মিনিট পর্যন্ত), এরপর দশমী তিথি শুরু। নক্ষত্র: পূর্ব ফাল্গুনী নক্ষত্র (সকাল ০৯:২৭ মিনিট পর্যন্ত), এরপর উত্তর ফাল্গুনী নক্ষত্র শুরু। যোগ: সাধ্য যোগ (বিকাল ০৩:২৫ মিনিট পর্যন্ত), এরপর শুভ যোগ শুরু। করণ: […]

বুধবার (২৪ জুন, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক। কর্মক্ষেত্রে নতুন কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে হতে পারে, যা আপনার দক্ষতা বৃদ্ধি করবে। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বৃষ (Taurus): আজ আর্থিক দিক থেকে সতর্ক থাকা প্রয়োজন। কোনো বড় বিনিয়োগের আগে ভালো করে যাচাই করে নিন। বিকেলের দিকে কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। মিথুন (Gemini): শিক্ষার্থীদের […]

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের নামে দুর্নীতি হয়েছে : মুখ্যমন্ত্রী

কলকাতা : ক্ষমতায় আসার পর থেকেই পূর্বতন সরকারের একাধিক আর্থিক লেনদেন নিয়ে তদন্তের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে সেই হুঁশিয়ারিকেই বাস্তবে রূপ দিলেন তিনি। ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন’ বা বিজিবিএস-কে কেন্দ্র করে বিরাট আর্থিক দুর্নীতির খতিয়ান বিধানসভার টেবিলে পেশ করলেন মুখ্যমন্ত্রী। সরাসরি অভিযোগ তুললেন, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একটি নির্দিষ্ট […]