কলকাতা : সোমবার রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ বিধানসভায়। এদিন বাজেট ঘোষণায় রাজ্যের বিভিন্ন সরকারি শূন্য পদে ১ লক্ষ কর্মী নিয়োগের বার্তা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাতে ৩৩ শতাংশ মহিলা নিয়োগ করা হবে। তার মধ্যে ২০ হাজার পুলিশ বিভাগ, ৫০ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। ইউপিএসসি-র ধাঁচে পরিকাঠামো গড়ে নিয়োগ করা হবে বলে জানান তিনি। […]
Author Archives: News Desk
পাটনা : পশ্চিমবঙ্গকে রক্ষায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকাকে স্মরণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তিনি কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সমালোচনাতেও সরব হয়েছেন। সোমবার সকালে পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেন, “দেশভাগের সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলাকে বাঁচিয়েছিলেন। কংগ্রেসের তোষণ নীতির ফলেই বাংলা পরিত্যক্ত হয়েছিল এবং তারপর তৃণমূল লুটপাট করে বাংলাকে শেষ করে দেয়। […]
চেন্নাই : তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার পেরিয়াপালিয়াম এলাকায় চিংড়ি প্রসেসিং কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। মৃতরা সবাই পরিযায়ী মহিলা শ্রমিক। অ্যামোনিয়া গ্যাস লিক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ৬৭ জন। রবিবার দুর্ঘটনা ঘটে। পুলিশ ওই ঘটনায় বেসরকারি প্রসেসিং ইউনিটের মালিককে গ্রেফতার করেছে। তামিলনাড়ুর স্বাস্থ্য মন্ত্রীর দফতর থেকে সোমবার জানানো হয়েছে, তিরুভাল্লুর […]
১. বিশ্ব ইতিহাস ও রাজনীতি ১৬৩৩ (গ্যালিলিও গ্যালিলি): বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি রোমে রোমান ক্যাথলিক চার্চের ইনকুইজিশনের সামনে তাঁর পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে—এই মতবাদ আনুষ্ঠানিকভাবে ত্যাগ করতে বাধ্য হন। এটি বিজ্ঞানের ইতিহাসের অন্যতম একটি বিতর্কিত দিন। ১৯৪১ (অপারেশন বারবারোসা): দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি সোভিয়েত ইউনিয়নের ওপর আক্রমণ শুরু করে, যা ইতিহাসে ‘অপারেশন বারবারোসা’ নামে […]
সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৪:৫২ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২১ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: সপ্তমী তিথি (দুপুর ০৪:৫১ মিনিট পর্যন্ত), এরপর অষ্টমী তিথি শুরু। নক্ষত্র: অশ্লেষা নক্ষত্র (সকাল ০৮:২২ মিনিট পর্যন্ত), এরপর মঘা নক্ষত্র শুরু। যোগ: শিব যোগ (রাত ০৮:১৫ মিনিট পর্যন্ত), এরপর সিদ্ধ যোগ শুরু। করণ: কৌলব করণ […]
মেষ (Aries): দিনটি আপনার জন্য বেশ কর্মচঞ্চল থাকবে। তবে কাজের চাপে মানসিক চাপ নিতে পারেন, তাই কিছুটা বিরতি নিন। আর্থিক দিক দিয়ে বড় কোনো বিনিয়োগ করার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। বৃষ (Taurus): আজ আপনার আত্মবিশ্বাস ভালো থাকবে। দীর্ঘদিনের কোনো ঝুলে থাকা কাজ শেষ করার সুযোগ পাবেন। পরিবারের কারো স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকুন। মিথুন (Gemini): শিক্ষার্থীদের […]
কলকাতা : তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক সন্দীপন সাহার বিরুদ্ধে আক্রমণ শানালেন কুণাল ঘোষ। রবিবার কুণাল ঘোষ বলেছেন, “বিদ্রোহী বিধায়ক সন্দীপন সাহা নির্বাচনের সময় মোট ২৭ লক্ষ টাকারও বেশি খরচ করেছেন, যার মধ্যে ২৫ লক্ষ টাকা সেই অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছিল (তৃণমূলের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যা বিদ্রোহী বিধায়কদের তদন্তের দাবির পর বাজেয়াপ্ত করা হয়েছিল বলে জানা […]
রোম/আঙ্কারা : জি-৭ শীর্ষ সম্মেলনের পর ইরান ইস্যুকে কেন্দ্র করে প্রকাশ্যেই মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। একে অপরকে লক্ষ্য করে করা মন্তব্যে দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। জানা গেছে ট্রাম্প দাবি করেছেন, জি-৭ সম্মেলনে মেলোনি একাধিকবার তাঁর সঙ্গে ছবি তুলতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তাঁর অভিযোগ, […]
উত্তর দিনাজপুর : তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন উত্তর দিনাজপুরের ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। রবিবার সকালে জয়হাটের চেকপোস্ট এলাকায় নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ইতিমধ্যেই কালীঘাটে তাঁর ইস্তফার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মোশারফ। পদত্যাগের কারণ হিসেবে মোশারফ হোসেন তাঁর মায়ের অসুস্থতার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, মা […]
কলকাতা : সকাল গড়াতেই কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ। তার কিছুক্ষণের মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি । এই দুর্যোগের মধ্যেই চাঁদনি চকের অদূরে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের উপর আচমকা উপড়ে পড়ে একটি বড় গাছ। মুহূর্তের মধ্যেই ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, […]










