Author Archives: News Desk

পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে প্রধানমন্ত্রী, জাতীয় স্তোত্ৰর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা

তারকেশ্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছেন। তারকেশ্বরের সভামঞ্চে ডোকরার দুর্গামূর্তি দিয়ে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারকনাথের একটি ছবিও প্রধানমন্ত্রীকে উপহার দেন তিনি। মোদীর হাতে তুলে দেন রসগোল্লা এবং জলভরা সন্দেশও। জাতীয় স্তোত্র বন্দেমাতরমের মধ্য দিয়ে হয় অনুষ্ঠানের সূচনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর এন […]

স্মার্ট বিদ্যুৎ মিটার বসানোর সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যৌথ সংগ্রামী মঞ্চ

কলকাতা : পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের আবাসনগুলিতে স্মার্ট বিদ্যুৎ মিটার বসানোর প্রক্রিয়া দ্রুত করার জন্য রাজ্য সরকারের নির্দেশিকার বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকারি কর্মচারী কো-অর্ডিনেশন কমিটি। আগামী ২৩ জুন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলাটির প্রথম শুনানি হবে। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত সরকারি দফতর এবং প্রশাসনিক প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছিল, রাজ্য সরকারি কর্মচারী, […]

সেজে উঠেছে রেড রোড, আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি কলকাতায়

কলকাতা : আগামীকাল দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবস। তার আগে সেজে উঠেছে কলকাতার রেড রোড। এবার আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার এই রেড রোডে। অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোড থেকেই আন্তর্জাতিক যোগ দিবসের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে রেড রোড, তৈরি হয়েছে বিশাল মঞ্চ। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে নিরাপত্তাও […]

২১ জুন ফের নিট পরীক্ষা, নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে দেশজুড়ে মহড়া

নাগপুর : প্রশ্ন ফাঁস কাণ্ডের পরে রবিবার ফের নিট ইউজি পরীক্ষা হতে চলেছে। তার আগে শনিবার নিট পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে দেশজুড়ে মহড়া করা হয়। কলকাতা, গুয়াহাটি, দিল্লি-সহ দেশের সর্বত্রই নিরবচ্ছিন্ন, নিরাপদ ও স্বচ্ছ পরীক্ষা প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে নিট-এর পুনঃপরীক্ষার আগে সারা দেশজুড়ে একটি মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া চালানো হয়। দিল্লিতে নিট-এর পুনঃপরীক্ষার […]

নিট পরীক্ষা কেন্দ্র নিয়ে জট কাটল, আব্দুল্লাহর পরীক্ষা কেন্দ্র নাগপুরেই

নাগপুর : প্রশ্ন ফাঁস কাণ্ডের পরে রবিবার ফের নিট ইউজি পরীক্ষা হতে চলেছে। তবে তার আগেই ফের চাঞ্চল্য ছড়ায় নাগপুরের এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ঘিরে। পডুয়ার অভিযোগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) তরফে প্রকাশিত অ্যাডমিট কার্ডে নাগপুরের বাসিন্দা আব্দুল্লাহ মহম্মদ তালিবের পরীক্ষাকেন্দ্র হিসেবে দেখানো হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিকে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরেই বিষয়টি নজরে […]

সল্টলেকে দুর্ঘটনার কবলে দ্রুতগামী গাড়ি, আহত ৪ জন

কলকাতা : সল্টলেকে দুর্ঘটনার কবলে পড়ল একটি দ্রুতগামী গাড়ি। শনিবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন ওই গাড়িতে থাকা ৪ জন যাত্রী। পুলিশ জানিয়েছে, সল্টলেক দক্ষিণ থানার অদূরে আমূল আইল্যান্ডের কাছে দুর্ঘটনায় পড়ে গাড়িই। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের দিক থেকে গাড়িটি করুণাময়ীর দিকে যাচ্ছিল। স্থানীয় সূত্রের দাবি, গাড়ির গতি যথেষ্ট বেশি ছিল। আমূল আইল্যান্ডের কাছে আবর্জনা ফেলার […]

পশ্চিমবঙ্গ ভারতের জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পশ্চিমবঙ্গবাসীর সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন। শনিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, “পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের আমার বোন ও ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই দিনটি এমন এক রাজ্যকে উদযাপন করে যা সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা, সমাজ সংস্কার এবং […]

ইতিহাসের পাতায় ২০ জুন

১. বিশ্ব ইতিহাস ও রাজনীতি ১৮৩৭ (রানী ভিক্টোরিয়া): গ্রেট ব্রিটেনের সিংহাসনে বসেন রানী ভিক্টোরিয়া। তাঁর দীর্ঘ শাসনকাল ‘ভিক্টোরিয়ান যুগ’ নামে পরিচিত, যা ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারের অন্যতম প্রধান সময়। ১৭৯১ (ফরাসি বিপ্লব): ফরাসি বিপ্লবের সময় রাজা ষোড়শ লুই এবং তাঁর পরিবার প্যারিস থেকে পালানোর ব্যর্থ চেষ্টা করেন, যা ইতিহাসে ‘ফ্লাইট টু ভারেন’ (Flight to Varennes) নামে […]

পঞ্জিকা : ২০ জুন, ২০২৬ (শনিবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৪:৫২ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২১ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: পঞ্চমী তিথি (সন্ধ্যা ০৬:৩৯ মিনিট পর্যন্ত), এরপর ষষ্ঠী তিথি শুরু। নক্ষত্র: পুনর্বসু নক্ষত্র (সকাল ০৮:১১ মিনিট পর্যন্ত), এরপর পুষ্যা নক্ষত্র শুরু। যোগ: বরিয়ান যোগ (রাত ১১:৫১ মিনিট পর্যন্ত), এরপর পরিঘ যোগ শুরু। করণ: বব করণ […]

শনিবার (২০ জুন, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): দিনটি আপনার জন্য মিশ্র সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতভেদ হতে পারে, তাই ধৈর্য ধরুন। আর্থিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখুন। বৃষ (Taurus): আজ ভাগ্যের সহায়তা পাবেন। নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা থাকলে এগিয়ে যেতে পারেন। পরিবারের কারো শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। মিথুন (Gemini): শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় […]