সেজে উঠেছে রেড রোড, আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি কলকাতায়

কলকাতা : আগামীকাল দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবস। তার আগে সেজে উঠেছে কলকাতার রেড রোড। এবার আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার এই রেড রোডে।

অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোড থেকেই আন্তর্জাতিক যোগ দিবসের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে রেড রোড, তৈরি হয়েছে বিশাল মঞ্চ। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে নিরাপত্তাও অনেকটাই বাড়ানো হয়েছে। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও যোগ দিবসের শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 17 =