নয়াদিল্লি : নিট-এর পুনঃপরীক্ষাকে সামনে রেখে টেলিগ্রাম অ্যাপের ওপর কেন্দ্রের জারি করা অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে দায়ের হওয়া আবেদন খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট। বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ জানিয়েছে, তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী কেন্দ্র সরকার যে পদক্ষেপ নিয়েছে, তাতে আইনি কোনও ত্রুটি নেই। আদালত জানায়, তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারার বিধান মেনেই কেন্দ্র টেলিগ্রামের ওপর সাময়িক নিষেধাজ্ঞা […]
Author Archives: News Desk
কলকাতা : দক্ষিণবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার আবহ বিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবার ও রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া […]
কলকাতা : গত বছর ২১ জুলাই শহিদ দিবস কর্মসূচি চলাকালীন কলকাতার প্রধান সড়কগুলি অবরুদ্ধ করে সভা আয়োজনের অভিযোগে কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ জারি করেছে। এই মামলাটি মূলত আদালতের অবমাননার সঙ্গে যুক্ত। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩ জুলাই। শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে […]
কলকাতা : শুক্রবার সকাল থেকে আকাশের মুখ ভার ৷ শুরু হয়েছে প্রবল বৃষ্টি ৷ মুষলধারে বৃষ্টির পাশাপাশি এদিন ঘন ঘন বজ্রপাতও হতে থাকে ৷ বাজ পড়ে কলকাতা বিমানবন্দরের দুই কর্মী (গ্রাউন্ড স্টাফ) জখম হন বলে সূত্রের খবর ৷ জানা গেছে, কলকাতা বিমানবন্দরে বিমান দাঁড় করিয়ে রাখার একটি অ্যাপ্রনের কাছে শুক্রবার বাজ পড়ার ঘটনায় বেসরকারি উড়ান […]
কলকাতা : তৃণমূল কংগ্রেসে ভাঙনের মধ্যেই আরও এক বড় ধাক্কা। সময় যত এগোচ্ছে, রাজ্য রাজনীতির আঙিনায় ক্রমশ যেন নিঃসঙ্গ হয়ে পড়ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে যাঁরা ছায়ার মতো তাঁর পাশে থেকেছেন, প্রতিকূল পরিস্থিতিতে এক এক করে তাঁরাই এখন দূরত্ব বাড়াচ্ছেন। সেই তালিকাতে এবার সংযোজন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ দলের সমস্ত […]
শিলিগুড়ি : বৃহস্পতিবার রাতের রেকর্ড ভাঙা বৃষ্টিতে হড়পা বানের মুখে পড়েছে উত্তরবঙ্গের সমতল ও পাহাড়। প্রাকৃতিক দুর্যোগের জেরে পাহাড়ি নদীগুলির জলস্তর উপচে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বালাসনের প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে পড়েছে দুধিয়ার অস্থায়ী হিমপাইপ সেতু । এর ফলে শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার সরাসরি রুটটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। মিরিকের বাসিন্দাদের এখন দীর্ঘ ঘুরপথে ঘুম […]
কলকাতা : দলের রাশ কার হাতে থাকবে, তা নিয়ে টানাপোড়েনের মাঝেই এবার নতুন কোন্দল শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের কয়েকশো কোটি টাকার তহবিল নিয়ে। এই পরিস্থিতিতে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে সমস্ত ধরণের আর্থিক লেনদেনের ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা বা ‘ফ্রিজ’ করার দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন বিক্ষুব্ধ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বিধায়করা। দলীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ঋতব্রত […]
১. বিশ্ব ইতিহাস ও রাজনীতি ১২৬৯ (রাজা নবম লুই): ফ্রান্সের রাজা নবম লুই সমস্ত ইহুদিদের তাদের পোশাকের ওপর একটি বিশেষ চিহ্ন (Badge) পরার নির্দেশ দেন, যা ইতিহাসের একটি বিতর্কিত ঘটনা হিসেবে পরিচিত। ১৮৬৭ (মেক্সিকোর সম্রাট): মেক্সিকোর সম্রাট ম্যাক্সিমিলিয়ান প্রথমকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর মাধ্যমে মেক্সিকোতে দ্বিতীয় সাম্রাজ্যের অবসান ঘটে। ১৯৬১ (কুয়েতের স্বাধীনতা): […]
সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৪:৫২ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২১ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: চতুর্থী তিথি (রাত ১০:৪৭ মিনিট পর্যন্ত), এরপর পঞ্চমী তিথি শুরু। নক্ষত্র: আদ্রা নক্ষত্র (সকাল ০৮:১৯ মিনিট পর্যন্ত), এরপর পুনর্বসু নক্ষত্র শুরু। যোগ: ব্যতীপাত যোগ (রাত ১২:৪১ মিনিট পর্যন্ত), এরপর বরিয়ান যোগ শুরু। করণ: বিষ্টি করণ […]
মেষ (Aries): আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখুন এবং বাইরের খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। বৃষ (Taurus): পুরনো কোনো পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানো আজ আনন্দদায়ক হবে। তবে খরচের দিকে একটু নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। মিথুন (Gemini): কর্মক্ষেত্রে আজ নতুন কোনো দায়িত্ব পাওয়ার […]









