Author Archives: News Desk

বুধবার (১৭ জুন, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): দিনটি আপনার জন্য বেশ কর্মমুখর হতে পারে। অফিসে পদোন্নতির যোগ আছে। তবে বড় কোনো বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। বৃষ (Taurus): প্রিয়জনের সঙ্গে পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। নতুন কোনো কাজ শুরু করার জন্য দিনটি বেশ উপযুক্ত। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হোন। মিথুন (Gemini): আজ আপনার সৃজনশীল কাজের জন্য প্রশংসা পাবেন। দীর্ঘদিনের […]

খুনের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা মইদুল ইসলাম গ্রেফতার

কলকাতা  : দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশ মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের অন্যতম প্রধান নেতা মইদুল ইসলামকে একটি খুন মামলায় গ্রেফতার করেছে। মইদুল ইসলামকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হয়। প্রসঙ্গত, ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মইদুল […]

অভিষেকের বাড়িতে পুরসভার আধিকারিকরা, করা হল মাপজোক

কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ফুটপাতের দিকের অংশ মাপজোক করতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা মঙ্গলবার দুপুরে সেখানে পৌঁছন। মঙ্গলবার দুপুর ১টার কিছু পরে কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেকের বাড়ির সামনে পৌঁছে যান পুরসভার কর্মীরা। ফিতে নিয়ে মাপজোক শুরু করেন তাঁরা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, কালীঘাটের পটুয়াপাড়ার ওই বাড়িটি নিয়ম মেনে তৈরি করা হয়েছে কি না, […]

ভবানীপুর নির্বাচন ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, দায়ের করলেন পিটিশন

কলকাতা : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে একটি নির্বাচনী পিটিশন দায়ের করেছেন। এই আবেদন জমা দেওয়ার জন্য তিনি নিজেই সশরীরে হাইকোর্টে হাজির হন এবং হাই কোর্টের আধিকারিকের সামনে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে মামলাটি নথিভুক্ত করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, […]

ফের সিআইডি দফতরে হাজিরা অভিষেকের, ম্যারাথন জেরা তৃণমূল নেতাকে

কলকাতা : রবিবারের পর মঙ্গলবার ফের ভবানী ভবনে সিআইডি দফতরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁকে ডাকা হয়েছিল বিধানসভায় সই জাল কাণ্ডের তদন্তে। এ বার ডাকা হল উস্কানিমূলক মন্তব্যের অভিযোগের তদন্তে। সিআইডির দেওয়া সময়ের কিছু আগেই ভবানী ভবনে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ বাড়ি থেকে রওনা দেন অভিষেক। দুপুর […]

নিপাহ নিয়ে উদ্বেগ কেরলমে, সজাগ রয়েছে স্বাস্থ্য দফতর

তিরুবনন্তপুরম : নিপাহ ভাইরাস নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে কেরলমে। সজাগ রয়েছে স্বাস্থ্য দফতরও। মঙ্গলবার কেরলমের স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, “কোঝিকোড় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিপাহ আক্রান্ত রোগীটি এখনও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। আইসিএমআর-এর নির্দেশিকা অনুযায়ী ওই রোগীকে মনোক্লোনাল অ্যান্টিবডির দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকায় থাকা যে স্বাস্থ্যকর্মীর নমুনা দ্বিতীয়বার পরীক্ষা করা হয়েছিল, তাঁর […]

সুষ্ঠুভাবেই চলছে কেদারনাথ যাত্রা, এযাবৎ ২২ লক্ষাধিক পুণ্যার্থীর

রুদ্রপ্রয়াগ : সুষ্ঠুভাবেই চলছে কেদারনাথ যাত্রা, এযাবৎ ২২ লক্ষাধিক পুণ্যার্থী কেদারনাথ মন্দির দর্শন করছেন। ইতিমধ্যেই বর্ষার আগমন হয়েছে, এরই প্রেক্ষিতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। রুদ্রপ্রয়াগের জেলাশাসক বিশাল মিশ্র বলেন, “গত ২২ এপ্রিল সুষ্ঠুভাবে কেদারনাথ যাত্রা শুরু হয়েছে। এখনও পর্যন্ত ১২ লক্ষেরও বেশি পুণ্যার্থী এখানে এসেছেন। বর্ষাও এসে গেছে এবং বৃষ্টির প্রকোপ ক্রমশ বাড়ছে।” তিনি […]

মোদীর মুকুটে নতুন পালক, স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী

নয়াদিল্লি ও ব্রাতিস্লাভা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নতুন পালকের সংযোজন। এবার স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়া তাঁদের সর্বোচ্চ সম্মাননা ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস (প্রথম শ্রেণি)’ প্রদান করেছে। স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি তাঁকে এই সম্মান প্রদান করেন। এটি কোনও দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে প্রদত্ত ৩৩-তম […]

যা কিছু হচ্ছে, তা জনস্বার্থেই হচ্ছে, রেড রোডে যোগ দিবস প্রসঙ্গে দিলীপ ঘোষ

কলকাতা : রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, এ প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ বললেন, যা কিছু হচ্ছে, তা জনস্বার্থেই হচ্ছে। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। তিনি একাধিক প্রশ্নের উত্তর দেন। আগামী ২১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দিবস কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এর […]

ইতিহাসের পাতায় ১৬ জুন

১. বিশ্ব ইতিহাস ও রাজনীতি ১৯৬৩ (মহাকাশে প্রথম নারী): সোভিয়েত মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেশকোভা মহাকাশে ভ্রমণকারী প্রথম নারী হিসেবে ইতিহাস গড়েন। তিনি ‘ভোস্তক-৬’ মহাকাশযানে পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। ১৯৭৬ (সোয়েটো বিদ্রোহ): দক্ষিণ আফ্রিকার সোয়েটোতে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিবর্ষণের ঘটনায় শত শত মানুষ নিহত হন। এই ঘটনাটি বর্ণবাদবিরোধী আন্দোলনের ইতিহাসে একটি মাইলফলক হয়ে আছে, যা বিশ্বজুড়ে […]