আরামবাগ : আরামবাগের আদমবাঁধ এলাকায় বর্ধমান-তারকেশ্বরগামী একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার বর্ধমান থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হওয়া বাসটি আরামবাগের আদমবাঁধ এলাকায় পৌঁছলে আচমকাই সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর ফলে চালক […]
Author Archives: News Desk
কলকাতা : সকালের ভ্যাপসা আর অস্বস্তিকর গরম কাটিয়ে দুপুরের পর থেকেই আচমকা আবহাওয়া বদলে ফেলল কলকাতা তথা দক্ষিণবঙ্গের আবহাওয়া। দুপুরের দিকে মহানগরের আকাশ কুচকুচে কালো করে নেমে এলো মুষলধারে বৃষ্টি, সঙ্গে ধেয়ে এলো ঝোড়ো হাওয়া আর মুহুর্মুহু তীব্র বজ্রপাত। প্রবল এই ঝড়ের দাপটে সেন্ট্রাল কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় বড় বড় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। […]
নয়াদিল্লি : কেন্দ্রের নিষেধাজ্ঞা উঠতেই বহুজাতিক সংস্থা গুগল পুনরায় ফিরিয়ে আনল টেলিগ্রামকে। মঙ্গলবার সকালে প্লে স্টোরে মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে পুনরায় ফিরিয়ে এনেছে গুগল । ২২ জুন মধ্যরাতে শেষ হয় কেন্দ্র সরকারের জারি করা সাময়িক নিষেধাজ্ঞার মেয়াদ । তারপরই গুগল এই পদক্ষেপ নিয়েছে। গুগল প্লে স্টোরে আনুষ্ঠানিকভাবে ফিরে আসার আগে বেশ কিছু ব্যবহারকারীর মোবাইল ফোনে সচল […]
হাওড়া : রেলের জমিতে বেআইনি দখলের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। তবে এবার শুধু অবৈধ দোকানপাট নয়, খোদ থাকার ঝুপড়ি এবং বস্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। মঙ্গলবার সাতসকালে হাওড়ার টিকিয়াপাড়া বাইপাস সংলগ্ন এলাকায় চলল রেলের বুলডোজার। বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। মাত্র ঘণ্টা খানেকের মধ্যেই পুরো এলাকা […]
নয়াদিল্লি : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গের হলদিয়া সমুদ্রবন্দরকে অভিবাসন সংক্রান্ত নির্ধারিত চেকপয়েন্টগুলির তালিকায় যুক্ত করেছে। বর্তমানে ভারতের উপকূলজুড়ে ৪০টি সমুদ্রবন্দর অভিবাসন চেকপয়েন্ট রয়েছে এবং হলদিয়া এই তালিকায় ৪১-তম সংযোজন হতে চলেছে। এই স্বীকৃতির ফলে বিদেশি পর্যটক ও আন্তর্জাতিক যাত্রীদের বৈধ নথিপত্র সহ সরাসরি হলদিয়া বন্দরে প্রবেশ এবং প্রস্থানের সুবিধা চালু হবে। এই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ […]
কলকাতা : ‘বিদ্রোহীদের’ চাপের মধ্যে দলের স্বত্ব রক্ষায় তৎপর হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। সোমবার দলের সর্বশেষ জাতীয় কর্মসমিতির তালিকা নির্বাচন কমিশনে জানিয়েছেন তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান হয়েছে, ২৪ জনের ওই কমিটি পুনর্গঠিত হয়েছে ২০ জুন। অন্যদিকে, সোমবারই মমতাকে বাদ দিয়ে পাল্টা জাতীয় কর্মসমিতি গড়েছেন ‘বিদ্রোহীরা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস তাঁদের জাতীয় […]
কলকাতা : কাঁকুড়গাছি ভিআইপি বাজার পরিদর্শনে এসে একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার সকালে কলকাতা পুরসভার আধিকারিকদের নিয়ে উত্তর কলকাতার কাঁকুড়গাছি বাজারে যান মন্ত্রী অগ্নিমিত্রা। বাজারের পার্কিং, জঞ্জাল অপসারণ প্রক্রিয়া, বিজ্ঞাপন থেকে শুরু করে নানা বিষয়ে অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অগ্নিমিত্রা। দোকানের জন্য নির্দিষ্ট জায়গা ছেড়ে বাড়তি […]
লখনউ : লখনউয়ের আলিগঞ্জ কোচিং সেন্টার ও কর্মাশিয়াল বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনার পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তের জন্য দুই সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ইঞ্জিনিয়ার গৌরব কুমার, অনিল কুমার ও প্রমোদ কুমার এবং ফায়ার সেফটি অফিসার কমলেন্দ্র কুমার—এই চার আধিকারিককে […]
নদিয়া : তোলাবাজির ঘটনায় ধৃত প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্তকে নিয়ে সোমবার রাতে নদিয়ার করিমপুরে জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয়েছে ৩ কেজিরও বেশি সোনা। এই সোনার সঙ্গে ধৃতের যোগসূত্র রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা। সেই সোনা কী ভাবে কেনা হল, সে বিষয়ে […]
১. রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনা ১৭৫৭ (পলাশীর যুদ্ধ): বাংলার ইতিহাসে সবচেয়ে সন্ধিক্ষণমূলক যুদ্ধগুলোর একটি হলো পলাশীর যুদ্ধ। এই দিনে ভাগীরথী নদীর তীরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বাহিনীর মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের পরাজয় বাংলা তথা ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার সূচনা করেছিল। ১৮৬৮ (টাইপরাইটার): ক্রিস্টোফার ল্যাথাম শোলস টাইপরাইটারের […]









