কলকাতা : ‘বিদ্রোহীদের’ চাপের মধ্যে দলের স্বত্ব রক্ষায় তৎপর হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। সোমবার দলের সর্বশেষ জাতীয় কর্মসমিতির তালিকা নির্বাচন কমিশনে জানিয়েছেন তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়।
জানান হয়েছে, ২৪ জনের ওই কমিটি পুনর্গঠিত হয়েছে ২০ জুন। অন্যদিকে, সোমবারই মমতাকে বাদ দিয়ে পাল্টা জাতীয় কর্মসমিতি গড়েছেন ‘বিদ্রোহীরা’।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস তাঁদের জাতীয় কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করেছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে। জমা দেওয়া তালিকায় মমতা বন্দ্যোrপাধ্যায়কে এআইটিসি-র চেয়ারপার্সন হিসেবে উল্লেখ করা হয়েছে।

