অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত শুনানির আর্জি খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা : বিধানসভা ভোটে বিপর্যয়ের পর রাজনৈতিক চাপ যখন তুঙ্গে, ঠিক তার মধ্যেই আইনি ক্ষেত্রেও বড়সড় ধাক্কা খেলেন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

চোখের চিকিৎসা করাতে বিদেশ যেতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁর আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। সেই দ্রুত শুনানির আর্জি খারিজ করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বুধবার বিচারপতি জানান, স্বাভাবিক নিয়মে মামলা তালিকাভুক্ত হবে এবং সেই অনুযায়ী শুনানি হবে।

নিজের চোখের পুরনো ও জটিল সমস্যার চিকিৎসার প্রয়োজনে জরুরি ভিত্তিতে দেশের বাইরে যাওয়ার অনুমতি চেয়ে ২৩ জুন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। ছাব্বিশের নির্বাচনী প্রচার চলাকালীন বেশ কিছু উস্কানিমূলক মন্তব্য করার মামলায় হাই কোর্টের নির্দেশ ছিল যে, আদালতের আগাম লিখিত অনুমতি ছাড়া তিনি কোনওভাবেই বিদেশ যেতে পারবেন না। সেই আইনি বাধ্যবাধকতার কারণেই দ্রুত শুনানির আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ডায়মন্ড হারবারের সাংসদ। কিন্তু বুধবার সেই আবেদন খারিজ করে দিল হাই কোর্ট। জানানো হয়েছে, তালিকায় যত নম্বরে অভিষেকের মামলা রয়েছে, সেই অনুযায়ীই শুনানি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =