বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের নামে দুর্নীতি হয়েছে : মুখ্যমন্ত্রী

কলকাতা : ক্ষমতায় আসার পর থেকেই পূর্বতন সরকারের একাধিক আর্থিক লেনদেন নিয়ে তদন্তের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে সেই হুঁশিয়ারিকেই বাস্তবে রূপ দিলেন তিনি। ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন’ বা বিজিবিএস-কে কেন্দ্র করে বিরাট আর্থিক দুর্নীতির খতিয়ান বিধানসভার টেবিলে পেশ করলেন মুখ্যমন্ত্রী। সরাসরি অভিযোগ তুললেন, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একটি নির্দিষ্ট বণিকসভাকে কোটি কোটি টাকা পাইয়ে দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সোমবারই পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তা নিয়ে আগামী ২৫ জুন পর্যন্ত আলোচনা চলবে। মঙ্গলবার সেই আলোচনার মাঝেই বিজিবিএসে হওয়া দুর্নীতি ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তোপ দাগেন শুভেন্দু অধিকারী।

একাধিক নথি ও ফাইলের কপি বিধানসভায় দেখিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, দেশের অন্যতম শীর্ষ বণিকসভা-কে সম্পূর্ণ নিয়মবহির্ভূত উপায়ে এবং আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ৩২৪ কোটি টাকারও বেশি পাইয়ে দিয়েছে আগের সরকার। শুভেন্দু অধিকারী যখন এই চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন, তখন বিধানসভার অন্দরে উপস্থিত কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়করা প্রতিবাদ শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + fifteen =