পদত্যাগ শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের, ইস্তফা অনিল মিশ্রেরও

অযোধ্যা : রাম মন্দিরকে কেন্দ্র করে অনুদান সংক্রান্ত চলমান বিতর্কের জেরে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদকের পদ থেক সরে দাঁড়িয়েছেন চম্পত রাই। ট্রাস্টের সদস্য অনিল মিশ্রও শুক্রবার পদত্যাগ করেছেন। শ্রীরাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র উভয়ের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্তে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্য গোপাল দাসের কাছে চম্পত রাই ও অনিল মিশ্র তাঁদের পদত্যাগপত্র জমা দেন। অনুদানের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগে তদন্তকারী বিশেষ তদন্তকারী দল-এর তৎপরতা বৃদ্ধি পাওয়ার পরই এই দুজনে পদত্যাগ করলেন।

উল্লেখ্য, এসআইটি-র প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে বৃহস্পতিবার এই মামলায় আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এরপরই অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়। তারপরেই ট্রাস্টের এই দুই পদাধিকারীর পদত্যাগ উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =