Author Archives: News Desk

তারাতলা বিপর্যয়ে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

কলকাতা : তারাতলা বিপর্যয়ে মৃতদের পরিবারের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে তারাতলা বিপর্যয়ে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। আহতদের সঙ্গে আলাদা করে কথা বলেন তিনি। তারাতলা বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয় এদিন। মুখ্যমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে এ রকম ঘটনা যাতে না ঘটে তা খেয়াল রাখা হবে। রাজ্য […]

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তদন্তে সহযোগিতা না করা নিয়ে প্রশ্ন, ভয়েস স্যাম্পল দেওয়ার পরামর্শ হাইকোর্টের

কলকাতা : তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলার শুনানিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছে, আদালতের রক্ষাকবচ থাকা সত্ত্বেও তিনি কেন তদন্তে সহযোগিতা করছেন না? আদালতের মন্তব্য, তাঁর তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করে নিজের কণ্ঠস্বরের নমুনা দেওয়া উচিত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, অভিষেক […]

মহুয়া মৈত্রের আবেদনের জরুরি শুনানিতে হাইকোর্টের অস্বীকার

কলকাতা : তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের নিরাপত্তা সংক্রান্ত আবেদনের জরুরি ভিত্তিতে শুনানির আর্জি মঙ্গলবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নিজের ওপর ডিম, পোড়া বেগুন এবং অন্যান্য জিনিসপত্র ছোঁড়া হয়েছে বলে অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন মহুয়া মৈত্র। আবেদনে তিনি আদালতের কাছে আইনি নিরাপত্তার দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর […]

অনুব্রত মণ্ডলের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ

বীরভূম : বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই কোনঠাসা তৃণমূল। প্রায় অস্তিত্বসঙ্কটে ভুগছেন তৃণমূলের অনেক নেতা-নেত্রী। অনেক জায়গায় দলীয় কার্যালয় বন্ধ করে দেয় স্থানীয়রা। এবার সেই আঁচ পড়ল বীরভূম জেলা তৃণমূলের কার্যালয়েও। বীরভূমের প্রধান দলীয় কার্যালয়ে মঙ্গলবার তালা ঝুলিয়ে দেন স্থানীয়রা। এই কার্যালয় রাজনৈতিক মহলে অনুব্রত মণ্ডলের কার্যালয় হিসেবেই পরিচিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার […]

সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতে ডিম ছোড়ার অভিযোগ

কোচবিহার : কোচবিহারের শীতলখুচিতে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতে ডিম ছোড়ার অভিযোগ উঠল। মঙ্গলবার সকালে শীতলখুচি থানার সামনেই এই ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, দিন দুয়েক আগে শীতলখুচি এলাকায় মন্টু মিঞাঁ নামে এক ব্যক্তির রহস্যমৃত্যু হয়। তাঁর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পরিবারের […]

মোদীর মুকুটে আরও একটি পালক, এবার ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী

জাকার্তা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে আরও একটি নতুন পালকের সংযোজন। এবার ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মান পেলেন তিনি। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো মঙ্গলবার ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রী মোদীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মান ‘বিনতাং আদিপূর্ণা’ পদক প্রদান করা হয়েছে। ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে ‘বিনতাং আদিপূর্ণা’ সম্মাননা পদক প্রদান করা হয়। ‘বিনতাং আদিপূর্ণা’ বা ‘সম্মাননা পদক’ হলো […]

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মামলায় ইডির হানা, বিভিন্ন জায়গায় তল্লাশি

কলকাতা : তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় এ বার তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। মধ্য কলকাতায় লালবাজার সংলগ্ন এলাকায় একটি ঠিকানায় হানা দিয়েছেন তদন্তকারীরা। অভিযান চলছে সল্টলেকের এক ঠিকানা-সহ মোট পাঁচটি জায়গায়। সল্টলেকের সিজি ব্লকে এক ব্যবসায়ীর বাড়িতেও সকাল থেকে অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। ওই […]

উত্তর প্রদেশে এনকাউন্টারে খতম কুখ্যাত অপরাধী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

লখনউ : উত্তর প্রদেশের আম্বেদকর নগরের বিভানা থানা এলাকায় উত্তর প্রদেশ এসটিএফ-এর নয়ডা ইউনিটের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে কুখ্যাত এক অপরাধী। নিহতের নাম – আসিফ ওরফে ভিকি ছাইমার। তার মাথার দাম ছিল ১ লক্ষ টাকা। ইউপি এসটিএফ-এর তথ্য অনুযায়ী, অভিযানের সময় আসিফ গুলি চালায় এবং পাল্টা গুলিতে সে গুরুতর জখম হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া […]

বারুইপুরে নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ অগ্নিমিত্রা ও লকেটের

বারুইপুর : বারুইপুরের নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সকালে পৌঁছলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও ফাল্গুনী পাত্র। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নির্যাতিতা নাবালিকার বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার সকাল ন’টা নাগাদ অগ্নিমিত্রা, লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপির মহিলা মোর্চার একটি প্রতিনিধি দল ওই বাড়িতে গিয়ে নির্যাতিতার পরিবারের সদস্যদের […]

ইতিহাসের পাতায় ০৭ জুলাই

১. বিনোদন ও ক্রীড়া জগত (ভারত) ১৮৯৬ (ভারতে প্রথম চলচ্চিত্র প্রদর্শন): ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের এক ঐতিহাসিক দিন। বোম্বাইয়ের (বর্তমান মুম্বাই) ওয়াটসন হোটেলে ফরাসি ল্যুমিয়ের ব্রাদার্স (Lumière brothers) ভারতের বুকে প্রথম চলন্ত সিনেমা বা সিনেমাটোগ্রাফ প্রদর্শন করেন। একে ভারতীয় সিনেমার প্রারম্ভিক বিন্দু বলা যেতে পারে। ১৯৮১ (মহেন্দ্র সিং ধোনির জন্ম): ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় […]