Author Archives: News Desk

বিশেষ শর্তে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, নির্দেশ হাই কোর্টের

কলকাতা : অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বৃহস্পতিবার আদালতের ভর্ৎসনা মুখে পড়তে হ’ল বিদ্রোহী অর্থাৎ ঋতব্রত তৃণমূলকে। তবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সাময়িক স্বস্তি কালীঘাট তৃণমূলের। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার নিয়োগ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই স্পেশাল অফিসারের মাধ্যমেই অ্যাকাউন্ট থেকে কালীঘাট তৃণমূল টাকা তুলতে পারবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাঁর নির্দেশে বিচারপতি […]

স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুম পরিদর্শন মুখ্যমন্ত্রীর

কলকাতা : বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্য ভবনের সামনে থেকে মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতাল থেকে দালালরাজ মুক্ত করতে হবে। সরকারি হাসপাতালে মানুষকে সুন্দর পরিষেবা দিতে হবে। উল্লেখ্য, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন নজরদারির জন্য ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালুর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে তা চালু […]

নিউটাউনে দু’ হাজার বেডের হাসপাতাল করছে আদানি গোষ্ঠী, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা : বৃহস্পতিবার সকালে আচমকাই স্বাস্থ্য ভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও স্বাস্থ্য সচিব। মুখ্যমন্ত্রী এদিন বলেন, নিউটাউনে আদানি গোষ্ঠী যে দু’ হাজার বেডের হাসপাতাল তৈরি করতে চলেছে, তার উদ্বোধনও শীঘ্রই হবে। মুখ্যমন্ত্রী বলেন, দু’ হাজার বেডের আন্তর্জাতিক মানের সুপার স্পেশালিটি হাসপাতাল হচ্ছে, তার মধ্যে এক হাজার বেড শুধু গরিব মানুষের […]

ডব্লিউবিজেইই কাউন্সেলিংয়ে সব আসন পূরণ, খুশি প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা : পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষা (ডব্লিউবিজেইই) কাউন্সেলিংয়ের প্রথম পর্বেই রাজ্যের সমস্ত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের আসন পূর্ণ হয়ে যাওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একে রাজ্যের জন্য একটি বড় কৃতিত্ব হিসেবে বর্ণনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, গত কয়েক বছরের মধ্যে এই প্রথমবার এমনটা ঘটল, যা প্রমাণ করে যে রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা এখন উচ্চতর […]

সুজিত বসুর বিরুদ্ধে চার্জশিট পেশ ইডি-র

কলকাতা : পুর নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দিল ইডি। বৃহস্পতিবার নগর দায়রা কোর্টে ইডির বিশেষ আদালতে ১৮৬ পাতার চার্জশিট জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই চার্জশিটে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর পাশাপাশি নাম রয়েছে তাঁর ছেলে সমুদ্র বসুরও। চাকরি বিক্রি করে কয়েক কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। সুজিতকে গ্রেফতারের ৫৯ দিনের মাথায়, বৃহস্পতিবার ওই […]

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৮তম প্রতিষ্ঠা দিবস ও জাতীয় ছাত্র দিবস উদযাপন, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা : বৃহস্পতিবার, ৯ জুলাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর প্রতিষ্ঠা দিবস। দেশজুড়ে এই দিনটি ‘জাতীয় ছাত্র দিবস’ হিসেবেও পালিত হয়। রাজ্য জুড়েও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হচ্ছে এবং এই উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবিভিপির ৭৮তম প্রতিষ্ঠা দিবস ও জাতীয় ছাত্র দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রসমাজকে আন্তরিক শুভেচ্ছা ও […]

ভারত ও অস্ট্রেলিয়ায় বন্ধুত্বে উপকৃত হবে সমগ্র বিশ্ব : প্রধানমন্ত্রী

মেলবোর্ন : ভারত ও অস্ট্রেলিয়ায় বন্ধুত্বে উপকৃত হবে সমগ্র বিশ্ব, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মেলবোর্নে অনুষ্ঠিত প্রতিনিধি পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমাদের এখন দ্রুত কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট-এর দিকে এগিয়ে যাওয়া উচিত। আমাদের সামনে আরও উচ্চতায় পৌঁছানোর সুযোগ রয়েছে এবং এই সুযোগটি কোনোভাবেই […]

ব্রহ্মচারিণী দীপা দেবীর মহাপ্রয়াণ

কলকাতা : দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের শ্রদ্ধেয়া সহ-সভানেত্রী এবং আদ্যাপীঠ বালিকা আশ্রমের সম্পাদিকা ব্রহ্মচারিণী দীপা দেবী (দীপালি দেবী) বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। ​ তদানীন্তন পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রামের বাঁশখালীর পালেগ্রাম গ্রামে এক পুণ্যময় পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর এই প্রয়াণে আদ্যাপীঠ পরিবার এবং দেশ-বিদেশের অগণিত ভক্ত […]

নদিয়ায় ইডি-র হানা, ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি

নদিয়া : নদিয়ার কালীনারায়ণপুরে বৃহস্পতিবার সকালেই চিটফান্ড সংক্রান্ত তদন্তে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাঁচজন ইডি আধিকারিক কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন। চিটফান্ড ব্যবসায়ীর বাড়ি ঘিরে তল্লাশি চালায় হচ্ছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালেই ইডি-র দল হানা দেয় নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত কালীনারায়ণপুরে শুভ্র কান্তি নাগের বাড়িতে। তার বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে। মূলত […]

পশ্চিম এশিয়ায় আবারও অস্থিরতা! ইরানে ফের হামলা শুরু আমেরিকার

ওয়াশিংটন : নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিম এশিয়া। বুধবার মধ্যরাতে ইরানে নতুন করে হামলা চালায় আমেরিকা। হরমুজ প্রণালীর কাছে বাণিজ্যিক জাহাজে হামলার প্রত্যাঘাত শুরু করে মার্কিন বাহিনী। সে দেশের উপসাগরীয় উপকূলের কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় দু’টি এলাকা বন্দর আব্বাস এবং সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে কোনারাক এবং চাবাহার এলাকার কাছেও। ইরানে নতুন […]