ভারত ও অস্ট্রেলিয়ায় বন্ধুত্বে উপকৃত হবে সমগ্র বিশ্ব : প্রধানমন্ত্রী

মেলবোর্ন : ভারত ও অস্ট্রেলিয়ায় বন্ধুত্বে উপকৃত হবে সমগ্র বিশ্ব, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার মেলবোর্নে অনুষ্ঠিত প্রতিনিধি পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমাদের এখন দ্রুত কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট-এর দিকে এগিয়ে যাওয়া উচিত। আমাদের সামনে আরও উচ্চতায় পৌঁছানোর সুযোগ রয়েছে এবং এই সুযোগটি কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।”

প্রধানমন্ত্রী বলেন, “একবিংশ শতাব্দী প্রযুক্তি-চালিত এবং এই ক্ষেত্রে আমরা যৌথভাবে কাজ করতে পারি। আমাদের উভয় দেশের তরুণ প্রজন্মের পারস্পরিক মেলবন্ধন বিশ্ব ও এই শতাব্দীর ওপর অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, ভারত-অস্ট্রেলিয়া বন্ধুত্বের ফলে বিশ্ব ব্যাপকভাবে উপকৃত হবে। সামুদ্রিক ও মহাকাশ সেক্টরগুলি একইসঙ্গে চ্যালেঞ্জ ও সুযোগ হিসেবে উঠে আসছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 1 =