Author Archives: News Desk

বারুইপুরের ঘটনায় ধৃত আরও ২২, রাতভর অভিযান পুলিশের

বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় আরও ২২ জনকে গ্রেফতার করলো পুলিশ। রাতভর অভিযানে এই ২২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ এবং পিটিয়ে খুনের অভিযোগ রয়েছে। গোলমালের ঘটনায় বুধবারই ১৮ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। একই […]

ইতিহাসের পাতায় ০৯ জুলাই

১. এশিয়া ও ভারতের অর্থনীতি ১৮৭৫ (বোম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা): এশিয়ার সবচেয়ে পুরোনো এবং ভারতের প্রধান শেয়ার বাজার ‘বোম্বে স্টক এক্সচেঞ্জ’ (BSE) আজকের দিনে মাত্র কয়েকজন স্টক ব্রোকারের হাত ধরে একটি বটগাছের নিচে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল। বর্তমান বিশ্ব অর্থনীতি এবং ভারতের আর্থিক প্রগতির অন্যতম প্রধান স্তম্ভ এই প্রতিষ্ঠানটি। ২. আন্তর্জাতিক রাজনীতি ও নতুন রাষ্ট্রের […]

পঞ্জিকা : ০৯ জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৪:৫৯ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২৬ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ২৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় নবমী তিথি (দুপুর ০৩:০৫ মিনিট পর্যন্ত), তারপর দশমী তিথি শুরু। নক্ষত্র: অশ্বিনী নক্ষত্র (বিকেল ০৫:৫০ মিনিট পর্যন্ত), তারপর ভরণী নক্ষত্র শুরু। যোগ: ধৃতি যোগ (দুপুর ০১:৪০ মিনিট পর্যন্ত), তারপর শূল যোগ শুরু। করণ: […]

বৃহস্পতিবার (০৯ জুলাই, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): কর্মক্ষেত্রে আজ কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, তবে আপনার দক্ষতার কারণে তা সহজেই সামলে নেবেন। আটকে থাকা পারিবারিক কোনো সমস্যার আজ সুরাহা হতে পারে। আর্থিক লেনদেনে কিছুটা সতর্ক থাকুন। বৃষ (Taurus): ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক। নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর করার যোগ রয়েছে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। […]

ভাঙা হলো আসানসোল পুরসভার বোর্ড, বসানো হলো প্রশাসক

পশ্চিম বর্ধমান : আসানসোল পুরসভার বোর্ড ভেঙে দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। পুরসভার কিছু কাজকর্ম নিয়ে অসন্তোষ জানিয়ে সম্প্রতি শো-কজ নোটিস পাঠানো হয়েছিল দফতরের তরফে। বুধবার জানা গেছে, সেই নোটিসের সদুত্তর না-মেলায় পুরবোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। পুরসভায় প্রশাসক বসানো হয়েছে বলেও জানা গেছে। উল্লেখ্য, আসানসোল পুরসভায় ১০৬টি ওয়ার্ড রয়েছে। ইতিমধ্যেই ওই পুরসভার […]

ডিজে মামালায় আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে গরহাজির অভিষেক

কলকাতা : বুধবার দুপুর পেরিয়ে গেলেও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হলেন না বিধাননগর আদালতে। এদিন ডিজে মামলায় সাংসদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ হয়েছিল। মঙ্গলবারই বিধাননগর এসিজিএম আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানেও স্বস্তি পাননি তিনি। বিধাননগর আদালতের নির্দেশই বহাল ছিল কলকাতা হাই কোর্টে। সেই মতো এদিনই তাঁর হাজিরা দেওয়ার […]

ইরানের সঙ্গে সমঝোতা কার্যকর থাকছে না, দাবি ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন : যুদ্ধ বন্ধের জন্য ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতাপত্র আর কার্যকর থাকছে না, ঘোষণা করে দিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে এও বলে দিলেন, তেহরানের সঙ্গে কথা বলতে তিনি আর ইচ্ছুক নন। নেটোর শীর্ষ বৈঠকের আগে তুরস্কের রাজধানী আঙ্কারায় এই মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘‘আমার কাছে এটা শেষ হয়ে গিয়েছে। ওদের (ইরান) সঙ্গে […]

তৃণমূলের মিছিলে ধুন্ধুমার, ক্ষোভ প্রকাশ মমতার

কলকাতা : তৃণমূলের মিছিল করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশকে কাঠগড়ায় তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে উত্তর প্রদেশের থেকেও খারাপ অবস্থা বলে তোপ দাগেন মমতা। শান্তিপূর্ণ মিছিল করলেও মারধর করা হয়েছে বলে অভিযোগ মমতার। বারুইপুরের ঘটনার প্রতিবাদে মিছিলের অনুমতি পেয়েছিল কালীঘাট তৃণমূল। বুধবার মিছিলের যাত্রাপথ ছিল দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ফাঁড়ি […]

বারুইপুর নাবালিকা ধর্ষণ-খুন মামলা: বসিরহাট থেকে গ্রেফতার চতুর্থ অভিযুক্ত

কলকাতা : দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে ১২ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলার তদন্তে নেমে বিশেষ তদন্তকারী দল (সিট)-এর হাতে এল আরও এক বড় সাফল্য। এই ঘটনার চতুর্থ অভিযুক্ত কবির মোল্লাকে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার বারুইপুরের […]

শোপিয়ানে সুরক্ষা বাহিনীর গুলিতে নিহত এক জঙ্গি

শ্রীনগর : জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে সুরক্ষা বাহিনীর গুলিতে নিহত হয়েছে এক জঙ্গি। বুধবার নিহত জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ বুধবার জানিয়েছে, শোপিয়ান জেলার চানাপোরা এলাকায় এনকাউন্টারে এক সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র-সহ দেহটি উদ্ধার করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওই জঙ্গি লস্কর সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। নিহত জঙ্গির […]