শ্রীনগর : জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে সুরক্ষা বাহিনীর গুলিতে নিহত হয়েছে এক জঙ্গি। বুধবার নিহত জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ বুধবার জানিয়েছে, শোপিয়ান জেলার চানাপোরা এলাকায় এনকাউন্টারে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে অস্ত্র-সহ দেহটি উদ্ধার করা হয়েছে।
জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওই জঙ্গি লস্কর সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। নিহত জঙ্গির নাম এখনও জানা যায়নি। সন্ত্রাসীদের হুঁশিয়ারি দিয়ে কাশ্মীর পুলিশ জানিয়েছে, জঙ্গিরা পালাতে পারে, কিন্তু লুকোতে পারবে না।

