বারুইপুরের ঘটনায় ধৃত আরও ২২, রাতভর অভিযান পুলিশের

বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় আরও ২২ জনকে গ্রেফতার করলো পুলিশ। রাতভর অভিযানে এই ২২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ এবং পিটিয়ে খুনের অভিযোগ রয়েছে।

গোলমালের ঘটনায় বুধবারই ১৮ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। একই সঙ্গে বাকি অভিযুক্তদের খোঁজেও রাতভর চলে তল্লাশি।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাতে আরও ২২ জনকে পাকড়াও করা হয়। এই নিয়ে গোলমালের ঘটনায় মোট ৪০ জন অভিযুক্ত ধরা পড়লেন তদন্তকারীদের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eleven =