Author Archives: News Desk

ইতিহাসের পাতায় ০৭ জুলাই

১. বিনোদন ও ক্রীড়া জগত (ভারত) ১৮৯৬ (ভারতে প্রথম চলচ্চিত্র প্রদর্শন): ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের এক ঐতিহাসিক দিন। বোম্বাইয়ের (বর্তমান মুম্বাই) ওয়াটসন হোটেলে ফরাসি ল্যুমিয়ের ব্রাদার্স (Lumière brothers) ভারতের বুকে প্রথম চলন্ত সিনেমা বা সিনেমাটোগ্রাফ প্রদর্শন করেন। একে ভারতীয় সিনেমার প্রারম্ভিক বিন্দু বলা যেতে পারে। ১৯৮১ (মহেন্দ্র সিং ধোনির জন্ম): ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় […]

পঞ্জিকা : ০৭ জুলাই, ২০২৬ (মঙ্গলবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৪:৫৯ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২৬ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ২২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় সপ্তমী তিথি (দুপুর ০২:১৫ মিনিট পর্যন্ত), তারপর অষ্টমী তিথি শুরু। নক্ষত্র: উত্তরভাদ্রপদ নক্ষত্র (বিকেল ০৪:৪৫ মিনিট পর্যন্ত), তারপর রেবতী নক্ষত্র শুরু। যোগ: শোভন যোগ (দুপুর ০১:১০ মিনিট পর্যন্ত), তারপর সুকর্মা যোগ শুরু। করণ: […]

মঙ্গলবার (০৭ জুলাই, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): নতুন কোনো কাজ শুরু করার জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার কর্মদক্ষতা আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। আর্থিক লাভের ভালো যোগ রয়েছে। বৃষ (Taurus): আজ যেকোনো বড় ধরনের বিনিয়োগ বা আর্থিক লেনদেন করার সময় সতর্ক থাকুন। পরিবারের কারো সাথে মতবিরোধ হতে পারে, তাই মাথা ঠান্ডা রেখে কথা বলুন। মিথুন (Gemini): কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা […]

গুন্ডাদমন থেকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শুভেন্দুর প্রশংসা শাহের

কলকাতা : পশ্চিমবঙ্গে শুভেন্দু সরকারের ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ। এত কম সময়ে এত কাজ করায় শুভেন্দুকে শুভেচ্ছাও জানান তিনি। নির্বাচনের আগে গুন্ডাদের উলটো করে ঝোলানোর কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে পালাবদলের পর সেই ‘সংকল্প’ই পূরণ করেছে শুভেন্দুর সরকার। রাজ্য বিধানসভায় পাশ হয়েছে গুন্ডাদমন বিল। এছাড়াও রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে আগস্টেই […]

শিয়ালদহ–বারাসাত রুটে চালু নতুন এসি লোকাল, যাত্রী স্বাচ্ছন্দ্যে পূর্ব রেলের উদ্যোগ

কলকাতা/বারাসাত : যাত্রীদের আরও আরামদায়ক পরিষেবা দেওয়ার লক্ষ্যে শিয়ালদহ–বারাসাত রুটে নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) লোকাল ট্রেন চালু করল পূর্ব রেল। সোমবার থেকে এই পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সকাল ১০টা ৩৩ মিনিটে ট্রেনটি শিয়ালদহ থেকে ছেড়ে সকাল ১১টা ১৮ মিনিটে বারাসাতে পৌঁছায়। এরপর সকাল ১১টা ২৯ মিনিটে বারাসাত থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দেয় এবং দুপুর ১২টা ১৩ […]

পশ্চিমবঙ্গের তিনটি রাজ্যসভা আসনে ২৪ জুলাই উপনির্বাচন, বিজ্ঞপ্তি ইসিআই-এর

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গের তিনটি শূন্য রাজ্যসভা আসনে আগামী ২৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক-এর পদত্যাগের ফলে আসনগুলি শূন্য হয়েছে। সেই তিনটি আসনেই এই উপনির্বাচন হবে ২৪ জুলাই। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ৭ জুলাই বিজ্ঞপ্তি জারি হবে। ১৪ জুলাই মনোনয়ন জমা […]

আর জি করের ঘটনায় বিনীত, ইন্দিরাদের সাসপেনশনের মেয়াদ আরও ১২০ দিন বাড়ল

কলকাতা : আর জি কর কান্ডে তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছিল শুভেন্দু অধিকারীর সরকার। সেই সাসপেনশনের মেয়াদ আরও খানিকটা বৃদ্ধি করা হল। আরও ১২০ দিন ওই তিন আধিকারিককে নিলম্বিত থাকতে হবে। আর জি করের ঘটনার সময় তাঁদের ভূমিকা কী ছিল, খতিয়ে দেখা হচ্ছে। আর জি করের ঘটনায় আদালতের নির্দেশে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে […]

বারুইপুর কাণ্ডে তোপ তৃণমূল সাংসদ সাগরিকার

কলকাতা : তিনবারের মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) কার্যত গৃহবন্দি। বারুইপুর কাণ্ডে সোমবার বর্তমান প্রশাসনের সমালোচনা করে এক্সবার্তায় এ কথা লিখলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। সাগরিকা লিখেছেন, “ভয়াবহ আরজিকর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশ অপরাধীকে গ্রেফতার করেছিল, অথচ বিজেপি এবং তাদের হাতের পুতুল মূলধারার সংবাদমাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্রমাগত নিশানা করে গেছে। বারুইপুরে এক শিশুকে […]

বারুইপুরে নাবালিকা খুনে ধৃত আরও এক অভিযুক্ত, ১৬৩ ধারা জারি

বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। এই নিয়ে মোট গ্রেফতার দুই, এছাড়াও আরও তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ধৃতদের এখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, শনিবার থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে পুকুর থেকে উদ্ধার হয় ১২ বছরের এক কিশোরীর দেহ। নাবালিকার দেহ উদ্ধার […]

কঠোর নিরাপত্তায় অমরনাথের উদ্দেশ্যে রওনা পুণ্যার্থীদের পঞ্চম দল

জম্মু : কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার ভোরে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে বার্ষিক শ্রী অমরনাথ জি যাত্রার পঞ্চম ব্যাচের তীর্থযাত্রীরা রওনা হয়েছেন। জম্মুর জোনাল পুলিশ কন্ট্রোল রুম (জেডপিসিআর)-এর তথ্য অনুযায়ী, মোট ৫,৭৯৪ জন তীর্থযাত্রী ২৬৭টি গাড়ির কনভয়ে কাশ্মীরের দু’টি বেস ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মোট তীর্থযাত্রীদের মধ্যে ২,৩০৪ জন বালতাল রুটের দিকে […]