মোদীর মুকুটে আরও একটি পালক, এবার ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী

জাকার্তা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে আরও একটি নতুন পালকের সংযোজন। এবার ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মান পেলেন তিনি। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো মঙ্গলবার ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রী মোদীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মান ‘বিনতাং আদিপূর্ণা’ পদক প্রদান করা হয়েছে।

ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে ‘বিনতাং আদিপূর্ণা’ সম্মাননা পদক প্রদান করা হয়। ‘বিনতাং আদিপূর্ণা’ বা ‘সম্মাননা পদক’ হলো ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের সর্বোচ্চ সম্মাননা। এই পুরস্কারটি এমন ব্যক্তিদের প্রদান করা হয়, যাঁরা ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের ঐক্য, ধারাবাহিকতা এবং সমৃদ্ধির জন্য অসাধারণ সেবা প্রদান করেছেন।

এই সম্মান পাওয়ার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, “সকালেই, অত্যন্ত স্নেহ ও শ্রদ্ধার সঙ্গে আমাকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়েছে। এই সম্মান কোটি কোটি ভারতীয়ের প্রাপ্য; এটি ইন্দোনেশিয়ার জনগণের অনুভূতি এবং আমাদের দুই দেশের মধ্যেকার ঐতিহাসিক, গভীর বন্ধনের প্রতিফলন। আমি রাষ্ট্রপতি প্রবোও, ইন্দোনেশিয়া সরকার এবং এখানকার জনগণকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − six =