Author Archives: News Desk

রাঁচিতে ১৯-তম দিনে পড়ল শিক্ষার্থীদের আন্দোলন

রাঁচি : রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে শিক্ষার্থীদের আন্দোলন বুধবার ১৯-তম দিনে পড়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য এদিন সকালে বিক্ষোভস্থলে আসে চিকিৎসকদের একটি দল। সদর হাসপাতালের ডাঃ এস কে ঝা বলেন, “আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করেছি। যাদের পরীক্ষা করা হয়েছে, তাদের সবার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। নতুন কোনও শারীরিক সমস্যার কথা জানা যায়নি এবং রক্তচাপ […]

ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়া; মৃত্যু ২৫০ ছাড়িয়েছে, নিখোঁজ বহু

বোগোটা : শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়ায় মৃতের সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে। এখনো ৩ হাজারের বেশি মানুষ নিখোঁজ। ধ্বংসস্তুপের তলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। উদ্ধারকারী দলের কর্মীরা ধ্বংসস্তুপ খুঁড়ে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে খোঁজ চালাচ্ছেন। তাঁদের আওয়াজ যাতে সহজেই শোনা […]

ইতিহাসের পাতায় ১২ আগস্ট

১. ভারতীয় মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইয়ের জন্ম ১৯১৯ (ড. বিক্রম সারাভাইয়ের জন্ম): ১৯১৯ সালের ১২ আগস্ট ভারতের প্রখ্যাত বিজ্ঞানী ও শিল্পপতি ড. বিক্রম সারাভাই (Vikram Sarabhai) জন্মগ্রহণ করেন। তাঁকে ‘ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক’ বলা হয়। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’ (ISRO) এবং আহমেদাবাদের ‘আইআইএম’ (IIM) প্রতিষ্ঠায় তাঁর অবদান অবিস্মরণীয়। ২. ঐতিহাসিক এলাহাবাদ চুক্তি স্বাক্ষর […]

পঞ্জিকা : ১২ আগস্ট, ২০২৬ (বুধবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:১২ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:১১ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ২৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় অমাবস্যা তিথি (ভোর ০৩:২০ মিনিট থেকে শুরু হয়ে দিনভর অমাবস্যা তিথি থাকবে)। নক্ষত্র: পুশ্য নক্ষত্র (সকাল ০৭:১০ মিনিট পর্যন্ত), তারপর আশ্লেষা নক্ষত্র শুরু। যোগ: সিদ্ধি যোগের পর ব্যতিপাত যোগ কার্যকর। করণ: চতুষ্পাদ করণ […]

বুধবার (১২ আগস্ট, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

১. মেষ রাশি (Aries) কর্মক্ষেত্র ও ক্যারিয়ার: কাজের জায়গায় নতুন দায়িত্ব আসার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের পূর্ণ সহায়তা পাবেন এবং আপনার নেতৃত্বদানের ক্ষমতা প্রশংসিত হবে। অর্থ ও ভাগ্য: আর্থিক দিক বেশ স্থিতিশীল। পুরনো কোনো বকেয়া পাওনা টাকা হঠাৎ হাতে আসতে পারে। প্রেম ও পরিবার: জীবনসঙ্গীর সাথে চমৎকার সময় কাটবে। পরিবারে কোনো শুভ কাজের আলোচনা হতে পারে। […]

পশ্চিমবঙ্গে জেলাস্তরে সংগঠন ঢেলে সাজাতে চলেছে বিজেপি

কলকাতা : রাজ্যে ক্ষমতায় আসার পর দলের মধ্যে থাকা বেনোজল বের করতে শুদ্ধকরণের পথ নিয়েছে বঙ্গ বিজেপি! আগামী ২২ থেকে ৩০ আগস্ট জেলায় জেলায় প্রশিক্ষণ শিবির করবে বিজেপি। সেখানে যাঁরা বক্তা থাকবেন, তাঁদের প্রশিক্ষণ হবে ১৬ আগস্ট। প্রস্তাবিত প্রশিক্ষণ শিবিরে থাকবেন বিজেপির সর্বভারতীয় যুগ্ম সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ। এ ছাড়াও থাকবেন রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশল। এখবর জানিয়ে […]

নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন সেরে ফেরার পথে মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান

কলকাতা : ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে উঠল ‘চোর’ স্লোগান। মঙ্গলবার শ্যামবাজারে নেতাজির মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন সেরে মমতা ফেরার পথে তাঁকে উদ্দেশ করে বিজেপির কর্মী-সমর্থকরা স্লোগান তোলেন। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে মোতায়েন হয় প্রচুর পুলিশ-কর্মী। মঙ্গলবার বিকেলে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে জমায়েত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের কর্মীরা। নেতাজি মূর্তিতে মাল্যদান করেন […]

মাইলফলক স্পর্শ মেট্রো রেলের, কংক্রিটের দেওয়াল চিরে আত্মপ্রকাশ দিব্যার

কলকাতা : আরও একটি অসম্ভবকে সম্ভব করেছে মেট্রো রেল। কলকাতা মেট্রোর পার্পল লাইনের সম্প্রসারণে জুড়ল এক নতুন মাইলফলক। ভূগর্ভের কংক্রিটের দেওয়াল চিরে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের পাতাল পথে আত্মপ্রকাশ করল টানেল বোরিং মেশিন ‘দিব্যা’। গত অক্টোবর মাসে খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের সামনের অংশ থেকে নিজের যাত্রা শুরু করেছিল এই মেগামেশিন। বিগত ১০ মাসের বেশি সময়ে খিদিরপুর […]

হাইকোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ৩১ আগস্ট পর্যন্ত বাড়ল গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ

কলকাতা : তিনটি পৃথক ফৌজদারি মামলায় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া গ্রেফতারির ওপর অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ মঙ্গলবার ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের করা ওই তিনটি এফআইআর খারিজ করার আবেদনে চূড়ান্ত রায় দেওয়ার জন্য আগামী ২৫ আগস্টের দিন ধার্য করেছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া […]

পশ্চিমবঙ্গে সংগঠিত অপরাধের নথি সংগ্রহ ইডির, পিএমএলএ-র অধীনে তদন্তের প্রস্তুতি

কলকাতা : পশ্চিমবঙ্গে সংগঠিত অপরাধ সংক্রান্ত একাধিক মামলার তথ্য পুলিশের থেকে সংগ্রহ করতে শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর অধীনে যে সমস্ত মামলায় আর্থিক তছরুপের তদন্ত সম্ভব, মূলত সেগুলির ওপরই নজর দিচ্ছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। সূত্র অনুযায়ী, রাজ্যে পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মেয়াদে বিভিন্ন থানায় সংগঠিত অপরাধের একাধিক মামলা রুজু […]