সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:১৩ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:১০ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ২৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষীয় প্রতিপদ তিথি (ভোর থেকে সারাদিন শুক্ল প্রতিপদ তিথি থাকবে)। নক্ষত্র: মঘা নক্ষত্র (সকাল ০৫:৫০ মিনিট থেকে শুরু)। যোগ: বরীয়ান যোগ। করণ: বব করণ শেষ হয়ে বালব করণ শুরু। শুভ ও অশুভ সময় অভিজিৎ […]
Author Archives: News Desk
মেষ (Aries): বৃহস্পতির প্রভাবে নতুন উদ্যোগ বা পরিকল্পনায় ইতিবাচক গতি আসবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং আটকে থাকা কাজ সম্পন্ন হবে। বৃষ (Taurus): পারিবারিক বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে বিচক্ষণতার পরিচয় দিন। মিথুন (Gemini): বুদ্ধি ও যোগাযোগের দক্ষতার জোরে ব্যবসায় বা কর্মক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারেন। সামাজিক মাধ্যমে […]
রাঁচি : ঝাড়খণ্ডে জেপিএসসি, জেএসএসসি-সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের বিরুদ্ধে চলা ছাত্র আন্দোলনের আঁচ এবার দিল্লিতেও পৌঁছল। বুধবার সংসদ ভবনের মকর দ্বারে বিক্ষোভ দেখালেন বিজেপি সাংসদরা। ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপর কথিত লাঠিচার্জের প্রতিবাদ জানিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দেন তাঁরা। ঝাড়খণ্ড বিজেপির সভাপতি আদিত্য সাহুর নেতৃত্বে ঝাড়খণ্ড ও ওড়িশার সাংসদরা এই বিক্ষোভে অংশ নেন। […]
কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটা ধর্ষণ ও খুনের মতো নৃশংস ঘটনা থেকে সমাজকে রক্ষা করতে ধর্মীয় ও আধ্যাত্মিক জাগরণ অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার আদ্যাপীঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের মধ্যে পাপবোধ এবং ভালো-মন্দের বিবেক জাগ্রত করতে সবাইকে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করানো উচিত। মুখ্যমন্ত্রী বলেন, একজন সচেতন ও […]
কলকাতা : কলকাতা পুরসভার (কেএমসি) ওয়ার্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির লক্ষ্যে আনা ‘কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ধ্বনিভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এ দিন বিধানসভার অধিবেশনে বিলটি পেশ করেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিলের ওপর বিস্তারিত আলোচনার পর কক্ষের সদস্যদের সম্মতিতে বিলটি অনুমোদন পায়। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু বিলের ভোটাভুটি প্রক্রিয়া পরিচালনা করেন। […]
নয়াদিল্লি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, “আপনি নিশ্চয়ই অবগত আছেন, ‘বিজনেস অ্যাডভাইজরি কমিটি’-র বৈঠকে সরকারের পক্ষ থেকে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু নিট পরীক্ষা সংক্রান্ত ছাত্র বিক্ষোভ নিয়ে সংসদে আলোচনার বিষয়ে সম্মতি দিয়েছেন। আমি আরও উল্লেখ করতে চাই, বিরোধী দলের পক্ষ থেকে অনুরোধ […]
কলকাতা : পুলিশের ডিজিটাল পরিষেবা ও পরিকাঠামোকে আরও শক্তিশালী এবং কার্যকর করে তুলতে কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনে এবার তৈরি হতে চলেছে ‘ডিভিশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ (ডিসিআরবি)। মঙ্গলবার কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন। মূলত ‘ইন্টারঅপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম’ -এর অধীনে কলকাতা পুলিশের ডিজিটাল ব্যবস্থা সুদৃঢ় করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। আইসিজেএস -এর […]
কলকাতা : বিধানসভার বিশেষ অধিবেশনে ধ্বনি ভোটে পাস হয়ে গেল পুরসভার ওয়ার্ড বাড়ানো সংক্রান্ত বিল। কলকাতা পৌরনিগমের ওয়ার্ড সংখ্যা বর্তমানে ১৪৪। তা বেড়ে হতে চলেছে ২০৯টি। হাওড়ায় বাড়ছে ১৮টি ওয়ার্ড। হাওড়া পৌরনিগমে বর্তমানে ওয়ার্ড সংখ্যা ৫০। যা বেড়ে হতে চলেছে ৬৮টি। বুধবার বিধানসভায় রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “সাধারণ মানুষকে যথাযথ নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই […]
কলকাতা : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার দক্ষিণেশ্বরে আদ্যাপীঠ সংঘে, নবনির্মিত মূল ফটকের উদ্বোধন করেন। এর পাশাপাশি সংঘের স্বাস্থ্য পরিষেবার জন্য দুটি অ্যাম্বুলেন্স-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আদ্যা মাকে আরতি করেন তিনি। রাধা কৃষ্ণের মন্দিরে পুজো দেন। গো শালা পরিদর্শন করে, গো মাতার পুজো করেন। মুখ্যমন্ত্রীকে প্রসাদী মালা পরিয়ে স্বাগত জানান আদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী […]
কলকাতা : জঙ্গি সন্দেহে ফের গ্রেফতারি, আবারও সাফল্য পেল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। উত্তর ২৪ পরগণার বনগাঁ ও কলকাতা থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। ধৃতদের মধ্যে এক জনের নাম ওয়াহাব আলম ওরফে রানা রাউত। রানার সূত্র ধরেই কলকাতা থেকে এক জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই দু’জনের […]










