ধ্বনি ভোটে পাশ পুরসভার ওয়ার্ড বাড়ানো বিল, অগ্নিমিত্রা বললেন নাগরিক পরিষেবাই লক্ষ্য

কলকাতা : বিধানসভার বিশেষ অধিবেশনে ধ্বনি ভোটে পাস হয়ে গেল পুরসভার ওয়ার্ড বাড়ানো সংক্রান্ত বিল। কলকাতা পৌরনিগমের ওয়ার্ড সংখ্যা বর্তমানে ১৪৪। তা বেড়ে হতে চলেছে ২০৯টি।

হাওড়ায় বাড়ছে ১৮টি ওয়ার্ড। হাওড়া পৌরনিগমে বর্তমানে ওয়ার্ড সংখ্যা ৫০। যা বেড়ে হতে চলেছে ৬৮টি।

বুধবার বিধানসভায় রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “সাধারণ মানুষকে যথাযথ নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই হাওড়া ও কলকাতা – উভয় কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি এ দিন এও জানিয়েছেন, কেন এই ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + eighteen =