Author Archives: News Desk

বীরভূমের পাথর মাফিয়া টুলু মণ্ডলের বাড়িতে হাজিরার নোটিশ দিল প্রশাসন

সিউড়ি : বীরভূমের বিতর্কিত পাথর মাফিয়া টুলু মণ্ডল ওরফে নাজিবউদ্দিনের বিরুদ্ধে ইতিমধ্যেই জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। তার বিরুদ্ধে সিআইডির আর্জিতে ইন্টারপোল ‘রেড কর্নার’ নোটিশও জারি করেছে। এ বার টুলুকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির করার লক্ষ্যে আরও কড়া পদক্ষেপ করল প্রশাসন। বৃহস্পতিবার সকালে বীরভূমের সিউড়ির সুভাষপল্লী এলাকায় টুলুর বাসভবনের বাইরে সিউড়ি আদালতের হাজিরার নোটিশ সাটিয়ে দেওয়া […]

এন আর এসে নার্সের অস্বাভাবিক মৃত্যু, তদন্ত কমিটি গঠন

কলকাতা : কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে রহস্যজনক অবস্থায় মৃত্যু হয়েছে এক নার্সের। হাসপাতালের শৌচালয় থেকে নার্সের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার খবর পেয়েই বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। ওই নার্সের রহস্যমৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের কর্তাদের সঙ্গে বৈঠকের পরে বলেন, পরিজনেরা চাইছেন, ওই নার্সের ময়না তদন্ত কলকাতা মেডিক্যাল কলেজে হোক। […]

অনির্দিষ্টকালের জন্য মুলতুবি বাদল অধিবেশন, সংসদ চত্বরে বিরোধীদের ধর্না

নয়াদিল্লি : অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল সংসদের বাদল অধিবেশন। বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশনের শেষ দিনেও বিরোধীদের হট্টগোল অব্যাহত থাকে, এর জেরে অনির্দিষ্টকালের জন্য লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে। বন্দেমাতরম গাওয়ার মাধ্যমে শেষ হয় অধিবেশন। সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ বিজেপি সাংসদেরা। উপস্থিত ছিলেন […]

আরজি কর কাণ্ড : ওড়িশা থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ

কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এক নতুন রাজনৈতিক মোড় সামনে এল। ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষকে। আরজি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনার পর নিহতের দেহ তড়িঘড়ি ও জোরপূর্বক সৎকার করানোর ঘটনায় তাঁর সক্রিয় ভূমিকা ছিল বলে গুরুতর অভিযোগ উঠেছে। পুলিশ […]

এনআরএস-এ নার্সের রহস্যজনক মৃত্যু, শৌচালয় থেকে উদ্ধার নিথর দেহ

কলকাতা : কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে রহস্যজনক অবস্থায় মৃত্যু হয়েছে এক নার্সের। হাসপাতালের শৌচালয় থেকে ওই নার্সের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউয়ে ডিউটি করছিলেন তিনি। রাতে কাজের জায়গায় তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন হাসপাতালের অন্য কর্মীরা। পরে এইচডিইউয়ের শৌচালয় […]

কংগ্রেস ও দুর্নীতি সমর্থক শব্দ : শমীক ভট্টাচার্য; তৃণমূলকেও কটাক্ষ সাংসদের

নয়াদিল্লি : সংসদে হট্টগোলের জন্য কংগ্রেস-সহ বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, কংগ্রেস ও দুর্নীতি সমর্থক শব্দ। তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ করেছেন তিনি। বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, তাঁরা (বিরোধী দলগুলি) কেবল বিরোধিতার খাতিরেই বিরোধিতা করছে। এটি জনগণের সঙ্গে এক ধরণের বিশ্বাসঘাতকতা। জনগণ যাদের নির্বাচিত করে আলোচনার জন্য […]

লাদাখের লেহ-তে মাঝারি তীব্রতার ভূমিকম্প, কম্পাঙ্ক ৫.৫

লেহ : ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখের লেহ। বৃহস্পতিবার সকালে লেহ-তে ৫.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, সকাল ৬.০৫ মিনিট নাগাদ লেহ-তে ৫.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। মাঝারি তীব্রতার এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি আরও জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। কার্গিল থেকে […]

বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গ, উপকূল সংলগ্ন জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

কলকাতা : বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আর তার প্রভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টি হচ্ছে, উপকূল সংলগ্ন জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হচ্ছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় হতে পারে অতিভারী বৃষ্টি। কলকাতায়ও ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের আপাতত সাগরে যাওয়ার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। উত্তরবঙ্গের দক্ষিণের দিকের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বুধবার রাত […]

রাঁচিতে ২০-তম দিনে পড়ল পড়ুয়াদের আন্দোলন, ক্রমেই জোরালো হচ্ছে প্রতিবাদ

রাঁচি : বেশ কয়েক দফা বৈঠকের পরও জট এখনও কাটেনি। ঝাড়খণ্ডের রাঁচিতে শিক্ষার্থীদের আন্দোলন বৃহস্পতিবার ২০-তম দিনে পড়েছে। দিন যত যাচ্ছে, ততই জোরালো হচ্ছে প্রতিবাদ। একইসঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের শরীরও ক্রমশ দুর্বল হচ্ছে। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। ইতিমধ্যেই কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। তাতেও দমছেন না আন্দোলনকারীরা। আন্দোলনরত শিক্ষার্থী প্রেম নায়েক বৃহস্পতিবার […]

ইতিহাসের পাতায় ১৩ আগস্ট

১. বার্লিন প্রাচীর নির্মাণ সূচনা ১৯৬১ (শীতল যুদ্ধের প্রতীক): ১৯৬১ সালের ১৩ আগস্ট পূর্ব জার্মানি বার্লিন শহরকে দু’ভাগে বিভক্ত করে রাতারাতি ‘বার্লিন প্রাচীর’ (Berlin Wall) নির্মাণ শুরু করে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব রাজনীতিতে ‘শীতল যুদ্ধ’ (Cold War) ও আদর্শগত বিভাজনের সবচেয়ে বড় প্রতীকে পরিণত হয়েছিল। ২. ফ্লোরেন্স নাইটিংগেলের প্রয়াণ ১৯১০ (‘লেডি উইথ দ্য ল্যাম্প’): […]