এনআরএস-এ নার্সের রহস্যজনক মৃত্যু, শৌচালয় থেকে উদ্ধার নিথর দেহ

কলকাতা : কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে রহস্যজনক অবস্থায় মৃত্যু হয়েছে এক নার্সের। হাসপাতালের শৌচালয় থেকে ওই নার্সের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউয়ে ডিউটি করছিলেন তিনি। রাতে কাজের জায়গায় তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন হাসপাতালের অন্য কর্মীরা। পরে এইচডিইউয়ের শৌচালয় থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

মৃত ওই নার্সের দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হতে পারে তাঁর মৃত্যুর কারণ। আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর এ বার ফের কলকাতার এক সরকারি হাসপাতালে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক নার্সের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − twelve =