কংগ্রেস ও দুর্নীতি সমর্থক শব্দ : শমীক ভট্টাচার্য; তৃণমূলকেও কটাক্ষ সাংসদের

নয়াদিল্লি : সংসদে হট্টগোলের জন্য কংগ্রেস-সহ বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, কংগ্রেস ও দুর্নীতি সমর্থক শব্দ। তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ করেছেন তিনি। বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, তাঁরা (বিরোধী দলগুলি) কেবল বিরোধিতার খাতিরেই বিরোধিতা করছে। এটি জনগণের সঙ্গে এক ধরণের বিশ্বাসঘাতকতা। জনগণ যাদের নির্বাচিত করে আলোচনার জন্য দিল্লিতে পাঠাল, তারাই কিনা বিষয়টিকে অন্য দিকে প্রবাহিত করতে চাইছে। সংসদের কাজে বাধা দেওয়া এবং বিলের ওপর আলোচনায় অংশ নিতে অস্বীকার করা— পুরো দেশই এসব দেখছে। আর রাহুল গান্ধীর ওপর দেশের আস্থার বিষয়টি তো সুদূরপরাহত। এমনকি তাঁর নিজের দলেরও তাঁর কথার ওপর কোনও আস্থা বা বিশ্বাস নেই।”

তিনি আরও বলেন, “তৃণমূলের দিকে তাকান— বিরোধী শিবিরের এমন একটি দল যা এখন কার্যত ‘নির্মূল’ হয়ে গেছে। তারা পশ্চিমবঙ্গে ৪০ হাজার চাকরি বিক্রি করেছে।

চাকরি দেওয়ার নামে তারা ‘শূন্য’ (অযোগ্য)-দের ‘নায়ক’ বানিয়েছিল, এমনকি বাংলাদেশ থেকে আসা মানুষদের কাছেও চাকরি বিক্রি করেছিল। আর এখন তারাই কিনা পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে প্রশ্ন তুলছে? আমাদের বিরোধী পক্ষ এমনই। এই দেশের যাবতীয় দুর্নীতির মূল কারণ হলো কংগ্রেস; ‘কংগ্রেস’ আর ‘দুর্নীতি’ যেন সমার্থক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − twelve =