Author Archives: News Desk

ইতিহাসের পাতায় ১৬ আগস্ট

১. শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মহাসমাধি ১৮৮৬ (শ্রী রামকৃষ্ণের প্রয়াণ): ১৮৮৬ সালের ১৬ আগস্ট আধুনিক যুগের অন্যতম মহান আধ্যাত্মিক সাধক ও দার্শনিক শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কলকাতার কাশিপুর উদ্যানবাটিতে মহাসমাধি লাভ করেন। তাঁর জীবন ও বাণী সর্বধর্ম সমন্বয় ও মানবসেবার এক নতুন বার্তা বহন করে। ২. প্রত্যক্ষ সংগ্রাম দিবস (Direct Action Day) ১৯৪৬ (কলকাতার দাঙ্গা): ১৯৪৬ সালের […]

পঞ্জিকা : ১৬ আগস্ট, ২০২৬ (রবিবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:১৫ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:০৭ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ৩১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষীয় চতুর্থী তিথি (সকাল ০৭:১৫ মিনিট পর্যন্ত তৃতীয়া তিথি ছিল, তারপর চতুর্থী তিথি শুরু)। নক্ষত্র: হস্তা নক্ষত্র (সকাল ১০:২০ মিনিট পর্যন্ত), তারপর চিত্রা নক্ষত্র শুরু। যোগ: সিদ্ধ যোগের পর সাধ্য যোগ শুরু। করণ: তৈতিল […]

রবিবার (১৬ আগস্ট, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষ দিনে কোনো শুভ সংবাদ মনকে উৎফুল্ল রাখবে এবং পরিবারের সাথে ভালো সময় কাটবে। বৃষ (Taurus): আর্থিক কেনাকাটার যোগ রয়েছে, তবে খরচের হাত একটু নিয়ন্ত্রণে রাখা ভালো। পারিবারিক পরিবেশ আনন্দদায়ক থাকবে। মিথুন (Gemini): যোগাযোগের মাধ্যমে নতুন কোনো সম্ভাবনা তৈরি হতে পারে। বন্ধুদের সাথে সময় কাটিয়ে মানসিক প্রশান্তি পাবেন। কর্কট […]

সময়সীমা বৃদ্ধি রান্নার গ্যাসের ই-কেওয়াইসি-র , গ্রাহকদের মিলল সাত দিনের স্বস্তি

কলকাতা : রান্নার গ্যাস গ্রাহকদের বড়সড় স্বস্তি দিয়ে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সংযোগের ই-কেওয়াইসি করানোর সময়সীমা বাড়িয়ে ২৩ আগস্ট পর্যন্ত ঘোষণা করেছে। ইতিপূর্বে এই ই-কেওয়াইসি করার শেষ তারিখ ছিল ১৬ আগস্ট। তবে বিপুল সংখ্যক গ্রাহক এখনও ই-কেওয়াইসি সম্পন্ন না করতে পারায় সময়সীমা আরও সাত দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ১৫ […]

মুখ্যমন্ত্রীর সুন্দরবন সফর বাতিল, হতাশ গোসাবাবাসী

গোসাবা : সব প্রস্তুতি সম্পূর্ণ হলেও শেষ মুহূর্তে বাতিল হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সুন্দরবন সফর। শনিবার স্বাধীনতা দিবসে গোসাবায় জাতীয় পতাকা উত্তোলনের কথা ছিল মুখ্যমন্ত্রীর। তাঁর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি হেলিকপ্টার অবতরণের মহড়াও সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত খারাপ আবহাওয়ার কারণে সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর আসার খবর পেয়ে গোসাবা-সহ […]

৬০০টি টেস্ট ম্যাচ খেলা তৃতীয় দেশ হলো ভারত

কলকাতা : ১৫ আগস্ট, শনিবার, গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামার মাধ্যমে ভারত ৬০০ টেস্ট ম্যাচ খেলা তৃতীয় দেশ হয়েছে। ইংল্যান্ড (১০৯৭ টেস্ট) এবং অস্ট্রেলিয়ার (৮৮৩ টেস্ট) পর এই কৃতিত্ব অর্জন করলো ভারত তৃতীয় দেশ হিসেবে। পূর্ববর্তী ৫৯৯টি টেস্টে দলটি ১৮৬টি জিতেছে, ১৮৮টি হেরেছে এবং ২২৪টি ড্র করেছে, যার জয়-পরাজয়ের অনুপাত ০.৯৮৯ এবং জয়ের […]

ফের সাফল্য এসটিএফ-এর, এবার পাক গুপ্তচর সন্দেহে ধৃত ৩

কোচবিহার : কোচবিহারের সাহেবগঞ্জ ও তুফানগঞ্জ থেকে পাক গুপ্তচর সন্দেহে দু’জনকে গ্রেফতার করল এসটিএফ। তারা আইএসআই এজেন্ট হিসাবে কাজ করত বলে অভিযোগ। ধৃতদের মধ্যে রশিদ উল হক এবং নুর নাসিরুদ্দিন আলিকে শুক্রবার কোচবিহারের সাহেবগঞ্জ ও তুফানগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া থেকে সফিকুল ইসলাম নামে আরও এক জনকে গ্রেফতার করা […]

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বয়কট খাড়গে ও রাহুলের

নয়াদিল্লি : স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বয়কট করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও, খাড়গে অথবা রাহুলের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অনুপস্থিতি প্রসঙ্গে কংগ্রেস নেতা পবন খেরা বিজেপিকে আক্রমণ করেন। বলেন, […]

বিকশিত পশ্চিমবঙ্গ না হলে বিকশিত ভারত অসম্পূর্ণ : মুখ্যমন্ত্রী

কলকাতা : মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথমবার রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী। ছিলেন রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়কেরা। জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। বেজে ওঠে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘বিকশিত পশ্চিমবঙ্গ না হলে বিকশিত ভারত অসম্পূর্ণ।’ রেড রোডে […]

৭.৭ তীব্রতার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়; ভেঙে পড়ল বহু বাড়ি, মৃত দুই

জাকার্তা : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শনিবার ভোরে ইন্দোনেশিয়ার ফ্লোরেস এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭। এর পরেও বেশ কয়েক বার আফটারশকও অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতায় বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। মৃত্যু হয়েছে দু’জনের। এছাড়াও সুনামির সতর্কতা জারি করা হয়েছিল, যদিও পরে তা প্রত্যাহার করা হয়। শনিবার সকাল ৫.৫৮ মিনিটে […]