৭.৭ তীব্রতার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়; ভেঙে পড়ল বহু বাড়ি, মৃত দুই

জাকার্তা : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শনিবার ভোরে ইন্দোনেশিয়ার ফ্লোরেস এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭।

এর পরেও বেশ কয়েক বার আফটারশকও অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতায় বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। মৃত্যু হয়েছে দু’জনের। এছাড়াও সুনামির সতর্কতা জারি করা হয়েছিল, যদিও পরে তা প্রত্যাহার করা হয়।

শনিবার সকাল ৫.৫৮ মিনিটে ইন্দোনেশিয়ায় ৭.৭ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎস ছিল পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের এন্দে শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল উৎসস্থল। বেশ কয়েকবার আফটারশকও অনুভূত হয়। কম্পনের তীব্রতায় ভেঙে পড়েছে অনেক বাড়ি। পাশাপাশি দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =