Author Archives: News Desk

বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ দেওয়া হয়ে গিয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য

নয়াদিল্লি : রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ)-র ৬৫ শতাংশ ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানাল পশ্চিমবঙ্গ সরকার। যদিও রাজ্যের সরকারি কর্মীদের একাংশের দাবি, অনেকেই এখনও ডিএ-র টাকা পাননি। বুধবার ফের মামলাটি শুনবে আদালত। সরকারি কর্মীদের একাংশের হয়ে এ দিন আদালতে সওয়াল করেন আইনজীবী করুণা নন্দী এবং ফিরদৌস শামিম। তাঁদের বক্তব্য, অনেক সরকারি […]

তারাপীঠে বিদেশিনী হোটেল সংলগ্ন পুকুরে তল্লাশি

বীরভূম : তারাপীঠের বিদেশিনী হোটেলের পিছনের পুকুরে ডুবুরি নামিয়ে মঙ্গলবার তল্লাশি শুরু করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। সোমবার ভোরে ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে হোটেলের কয়েকজন পিছনের পুকুরে ঝাঁপ দিয়েছিলেন— এই খবরের ভিত্তিতেই তল্লাশি অভিযান চালানো হয় মঙ্গলবার। এ দিন পুলিশ সূত্রে জানা গেছে, পুকুরে কোনও দেহ রয়েছে […]

সবুজ স্বাধীনতা কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা : পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মঙ্গলবার সবুজ স্বাধীনতা কর্মসূচির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “একটি গাছ মায়ের নামে” ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে একই দিনে রাজ্যজুড়ে ৫০ লক্ষ চারাগাছ রোপণের মাধ্যমে “সবুজ স্বাধীনতা” কর্মসূচির শুভ সূচনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের শহর […]

মুর্শিদাবাদে নাবালিকা গর্ভধারণের ঘটনায় উদ্বিগ্ন অধীর চৌধুরী

বহরমপুর : মুর্শিদাবাদে নাবালিকা গর্ভধারণের ঘটনায় উদ্বিগ্ন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বিশেষ করে মুর্শিদাবাদের সুতি, শামসেরগঞ্জ ও অন্যান্য অংশে ১২ থেকে ১৪ বছর বয়সী নাবালিকাদের গর্ভধারণের ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে। এ প্রসঙ্গে মঙ্গলবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, “এটা সত্যি যে এই বিষয়টি সম্পর্কে আরও বেশি মানুষকে সচেতন করা প্রয়োজন। আইনসম্মত বয়সের আগে মেয়েদের […]

কলকাতা বিমানবন্দরের এটিসি ভবনে আগুন, বড়সড় বিপদ থেকে রক্ষা

কলকাতা : আগুন-আতঙ্ক কলকাতা বিমানবন্দরে! মঙ্গলবার ভোর চারটে নাগাদ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি ভবনের দ্বিতীয় তলার সম্প্রসারিত খোলা অংশে আগুন লেগে চাঞ্চল্য ছড়ায়। ভোর প্রায় ৪টা নাগাদ কর্মীরা প্রথমে ভবনের ওই অংশ থেকে আগুন ও ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিমানবন্দরের নিজস্ব দমকল বিভাগকে। আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে দ্রুত […]

বাস্তবে ভারতে কোনও বিরোধী দলই নেই : শমীক ভট্টাচার্য

কলকাতা : অনিয়মের অভিযোগের কারণে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনে (জেএসএসসি) নিয়োগ পরীক্ষা বাতিলের ঘোষণা করেছেন হেমন্ত সোরেন। এ প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, বাস্তবে ভারতে কোনও বিরোধী দল নেই। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বলেন, “প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিরোধী দল সংসদের […]

বাতিল হবে পরীক্ষা, ঘোষণা হেমন্তের; এবার শুধু সিবিআই তদন্ত চাইছেন পড়ুয়ারা

রাঁচি : অনিয়মের অভিযোগের কারণে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনে (জেএসএসসি) নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে। সোমবার রাতে এ কথা জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এরপরই অনশন প্রত্যাহার করলেন ঝাড়খণ্ডে আন্দোলনরত পড়ুয়ারা। এমনই জানালেন তাঁদের নেতা দেবেন্দ্রনাথ মাহাতো। দিল্লির যন্তর মন্তরের পরে এ বার ঝাড়খণ্ডেও চাকরির পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে […]

কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরানো বাড়ির একাংশ, মৃত্যুর পৌঢ়ার

কলকাতা : কলকাতার জোড়াবাগানে পুরানো একটি বাড়ির একাংশ ভেঙে মৃত্যু হয়েছে এক পৌঢ়ার। ওই বাড়িতে আটকে পড়া ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা নাগাদ জোড়াবাগান থানা এলাকার মালোপাড়ায় তিনতলা ওই বাড়ির একাংশ ভেঙে পড়ে। ৩১, ব্রজদুলাল স্ট্রিটের ওই বাড়িটির ভিতর আটকে পড়েন অনেকে। পুলিশ এবং উদ্ধারকারী দল সবাইকে উদ্ধার করতে পারলেও ইট-পাথর […]

ইতিহাসের পাতায় ১৮ আগস্ট

১. নেতাজি সুভাষচন্দ্র বসুর বিমান দুর্ঘটনা ও অন্তর্ধান ১৯৪৫ (ঐতিহাসিক ট্র্যাজেডি): ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইওয়ানের তাইহোকু বিমানবন্দরে ভারতের মহান স্বাধীনতাসংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে বহনকারী বিমানটি দুর্ঘটনায় পতিত হয় বলে জানানো হয়। ভারতীয় ইতিহাসের এটি অন্যতম বড় ট্র্যাজেডি ও আজ অবধি রহস্যের এক অধ্যায়। ২. হিলিয়াম (Helium) মৌল আবিষ্কার ১৮৬৮ (বিজ্ঞানের অগ্রগতি): ১৮৬৮ সালের ১৮ […]

পঞ্জিকা : ১৮ আগস্ট, ২০২৬ (মঙ্গলবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:১৬ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:০৫ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষীয় ষষ্ঠী তিথি (সকাল ০৮:২০ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি ছিল, তারপর ষষ্ঠী তিথি শুরু)। নক্ষত্র: স্বাতী নক্ষত্র (দুপুর ১২:১০ মিনিট পর্যন্ত), তারপর বিশাখা নক্ষত্র শুরু। যোগ: শুভ যোগের পর শুক্ল যোগ শুরু। করণ: বনিজ […]