মেষ (Aries): মঙ্গলবারের শুভ প্রভাবে নতুন কাজ শুরু করার জন্য দিনটি উপযুক্ত। আপনার উদ্যম ও আত্মবিশ্বাস কর্মক্ষেত্রে ইতিবাচক সাফল্য এনে দেবে। বৃষ (Taurus): পারিবারিক ও অর্থনৈতিক বিষয়ে স্থিতিশীলতা থাকবে। হঠাৎ কোনো ভালো সুযোগ আসতে পারে, তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। মিথুন (Gemini): যোগাযোগের ক্ষেত্রে আপনার দক্ষতা কাজে লাগবে। বন্ধুমহল বা সহকর্মীদের সাথে যৌথ উদ্যোগে […]
Author Archives: News Desk
নয়াদিল্লি : আইএসআই-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী ‘শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক’-কে গুঁড়িয়ে দিয়েছে মোদী সরকার, এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার এক্স মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্বাধীনতা দিবসের প্রাক্কালে মোদী সরকার আইএসআই-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী ‘শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক’-কে গুঁড়িয়ে দিয়েছে এবং ২০০ জনেরও বেশি সদস্যকে গ্রেফতারের মাধ্যমে তাদের নাশকতামূলক হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে। ভারতের নিরাপত্তা বাহিনী ১৪টি রাজ্যের […]
কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাই কোর্ট। বিধায়কদের সই জাল সংক্রান্ত মামলায় আগামী নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হয়েছে অভিষেককে। বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছেন, আগামী নভেম্বর পর্যন্ত অভিষেকের রক্ষাকবচ বহাল থাকবে। একই সঙ্গে তদন্ত চালিয়ে যেতে পারবে সিআইডি। তবে আদালতের অনুমতি ছাড়া এই সময়ের মধ্যে অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে […]
মুর্শিদাবাদ : বীরভূমের তারাপীঠে বেসরকারি লজে অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি সোমবার এক সাংবাদিক বৈঠকে বলেন, “তারাপীঠের যে ঘটনায় একটি বড় ভবন অগ্নিকাণ্ডের কবলে পড়ে প্রাণহানির ঘটনা ঘটল, তা একপ্রকার অবশ্যম্ভাবীই ছিল। পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত তারাপীঠকে বছরের পর বছর ধরে কংক্রিটের জঙ্গলে পরিণত করা হয়েছে। যত্রতত্র হোটেল […]
কলকাতা : রবিবার রাতভর দফায় দফায় টানা ভারী বৃষ্টির জেরে কলকাতা সংলগ্ন উত্তর ও পূর্ব শহরতলির এক বিশাল অংশ জলমগ্ন হয়ে পড়েছে। সোমবার সল্টলেক সেক্টর ফাইভ, রাজারহাট-নিউ টাউন থেকে শুরু করে দমদমের বিস্তীর্ণ এলাকা এখন হাঁটু জলে হাবুডুবু খাচ্ছে। সপ্তাহের শুরুতেই জলযন্ত্রণা আর যানজটের জোড়া ফলায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ ও অফিসযাত্রীরা। উত্তর […]
বীরভূম : বীরভূমের তারাপীঠে সোমবার ভোররাতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত সাতজনের। এই ঘটনায় আহত হয়েছেন হোটেলের আরও বেশ কয়েকজন অতিথি। তাঁদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরেই তদন্তে নেমে পুলিশ হোটেল মালিকের ছেলে কল্যাণ পালকে আটক করেছে। সুরক্ষা সংক্রান্ত গাফিলতির কারণেই এই দুর্ঘটনা কি না, তা […]
কলকাতা : ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি আদালতে জানান, সামনেই চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ সফর রয়েছে। তার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কী কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তা ব্যাঙ্কের তরফে জানানো হয়নি বলে দাবি করেন অভিষেকের আইনজীবী। অভিষেক […]
লখিসরাই : শ্রাবণ মাসের পবিত্র সোমবারে বিহারের লখিসরাই জেলার বিখ্যাত অশোকধাম মন্দিরে (ইন্দ্রদমেশ্বর মহাদেব মন্দির) ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ভোরে শিবলিঙ্গে জলাভিষেক ও পুজো দেওয়ার জন্য ভক্তদের বিপুল সমাগম হয়েছিল। সেই উপচে পড়া ভিড়ের মধ্যেই হঠাৎ চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং পদপিষ্টের ঘটনা ঘটে। খবর পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় অন্তত ৭ জন পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু […]
তারাপীঠ : বীরভূমের তারাপীঠে ভোররাতে একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত সাতজনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন হোটেল অতিথি। তাঁদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ভোর সাড়ে ৪টা নাগাদ তারাপীঠ থানার অদূরে একটি পুকুরের কাছে অবস্থিত ‘বিদিশিনী’ নামে ওই হোটেলের নিচতলায় আচমকা আগুন […]
১. রেডক্লিফ লাইন প্রকাশ ১৯৪৭ (ভারত-পাকিস্তান সীমানা প্রকাশ): ১৯৪৭ সালের ১৭ আগস্ট ভারত ও পাকিস্তানের ভৌগোলিক সীমানা নির্ধারণকারী ঐতিহাসিক ‘রেডক্লিফ লাইন’ (Radcliffe Line) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। স্যার সিরিল রেডক্লিফের নেতৃত্বাধীন বর্ডার কমিশন এই সীমানা মানচিত্র তৈরি করেছিল। ২. শহীদ মদন লাল ধিংড়ার আত্মবলিদান ১৯০৯ (বীর বিপ্লবী): ১৯০৯ সালের ১৭ আগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রামের নির্ভীক […]









