Author Archives: News Desk

কংগ্রেসের বিভাজনের রাজনীতি আর চলবে না : দিলীপ ঘোষ

কলকাতা : কংগ্রেসের বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ এনে তোপ দাগলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর কথায়, কংগ্রেসের বিভাজনের রাজনীতি আর চলবে না। শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “কংগ্রেস দেশকে বিভক্ত করেছে ও ‘বন্দে মাতরম’-কেও বিভক্ত করেছে। তবে, তাঁদের বিভাজনের রাজনীতি আর কাজ করবে না।” যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি প্রসঙ্গে মন্ত্রী […]

ইতিহাসের পাতায় ২১ আগস্ট

১. ভারতরত্ন উস্তাদ বিসমিল্লাহ খানের প্রয়াণ ২০০৬ (সঙ্গীতজগৎ): ২০০৬ সালের ২১ আগস্ট ভারতের প্রখ্যাত সানাই বাদক ও সর্বোচ্চ অসামরিক সম্মান ‘ভারতরত্ন’ প্রাপ্ত মহান সঙ্গীতসাধক উস্তাদ বিসমিল্লাহ খান পরলোকগমন করেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে সানাইকে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয়। ২. ঐতিহাসিক ‘মোনা লিসা’ চিত্রকর্ম চুরি ১৯১১ (শিল্পকলা): ১৯১১ সালের ২১ আগস্ট প্যারিসের বিশ্ববিখ্যাত […]

পঞ্জিকা : ২১ আগস্ট, ২০২৬ (শুক্রবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:১৭ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:০২ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষীয় নবমী তিথি (সকাল ০৯:৩৫ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি ছিল, তারপর নবমী তিথি শুরু)। নক্ষত্র: জ্যেষ্ঠা নক্ষত্র (দুপুর ০২:৪৫ মিনিট পর্যন্ত), তারপর মূলা নক্ষত্র শুরু। যোগ: ইন্দ্র যোগের পর বৈধৃতি যোগ শুরু। করণ: বালব […]

শুক্রবার (২১ আগস্ট, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): আর্থিক বিষয়ে শুভ যোগ দেখা যাচ্ছে। পুরোনো বিনিয়োগ থেকে ভালো লাভ হতে পারে এবং কর্মক্ষেত্রে উৎসাহ বজায় থাকবে। বৃষ (Taurus): সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া ভালো থাকবে। পারিবারিক যেকোনো অমীমাংসিত বিষয়ে ইতিবাচক সমাধান আসতে পারে। মিথুন (Gemini): কাজের ব্যস্ততা বাড়লেও মানসিকভাবে চাঙ্গা থাকবেন। সৃজনশীল কাজ বা পরিকল্পনায় দারুণ অগ্রগতি ঘটার সম্ভাবনা রয়েছে। কর্কট (Cancer): আয়ের […]

তরুণ তেজপালের ১০ বছরের সাজাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ, যাবজ্জীবন চাইল গোয়া সরকার

নয়াদিল্লি : সহকর্মীকে ধর্ষণের মামলায় বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের দেওয়া ১০ বছরের কারাদণ্ডকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ‘তেহেলকা’র প্রাক্তন সাংবাদিক তরুণ তেজপাল। অন্যদিকে, দু’দিন আগে গোয়া সরকারও সুপ্রিম কোর্টে আবেদন করে তেজপালের সাজা বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার দাবি জানিয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তেজপালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত বলে দাবি করেছে গোয়া সরকার। বোম্বে […]

সবংয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন মুখমন্ত্রীর, পাশে থাকার আশ্বাস

পশ্চিম মেদিনীপুর : প্রবল বর্ষণে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকা আকাশপথে পরিদর্শন করেন। পরে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের আধিকারিকদের আগেই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে পানীয় জল, ত্রাণ ও প্রশাসনিক সহায়তার কাজ চলছে। মুখ্যমন্ত্রী জানান, সবং যাওয়ার পথে […]

জেন-জি-র কাছে পৌঁছতে বিজেপির নতুন কৌশল, নজরে ১৪ থেকে ২২ বছরের তরুণরা

নয়াদিল্লি : জেন-জি-র মধ্যে নিজেদের গ্রহণযোগ্যতা আরও বাড়াতে এবং তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলতে নতুন কৌশল নিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একতরফা রাজনৈতিক প্রচারের পরিবর্তে এবার ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও রেডিটের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি ইন্টার্যাক্টিভ যোগাযোগের পাশাপাশি কলেজ, বিশ্ববিদ্যালয় ও কোচিং প্রতিষ্ঠানে গিয়ে পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলার পরিকল্পনা করেছে দল। নিট পরীক্ষা […]

কাজল শেখের ইস্তফা, বীরভূম জেলা পরিষদে তুঙ্গে রাজনৈতিক জল্পনা

বীরভূম : বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন হাসনের তৃণমূল কংগ্রেস বিধায়ক কাজল শেখ। তাঁর বিরুদ্ধে জেলা পরিষদের ১৯ জন তৃণমূল সদস্য অনাস্থা প্রস্তাব এনেছিলেন। শুক্রবার ওই প্রস্তাব নিয়ে বৈঠক ও সম্ভাব্য ভোটাভুটির আগে কাজল শেখের ইস্তফায় জেলা পরিষদের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। বৃহস্পতিবার জানা গিয়েছে, বুধবার (১৯ আগস্ট) কাজল শেখ […]

রেকর্ড ভারতীয় রেলের, চেনাব সেতুর ওপর দিয়ে দুরন্ত গতিতে ছুটল বন্দে ভারত

জম্মু : ভারতীয় রেলের মুকুটে আরও একটি নতুন পালকের সংযোজন। একইসঙ্গে নতুন রেকর্ড গড়ল ভারতীয় রেল। জম্মু ও কাশ্মীরে চেনাব সেতুর ওপর দিয়ে দুরন্ত গতিতে ছুটল বন্দে ভারত ট্রেন। বিশ্বের সর্বোচ্চ সেতু—চেনাব সেতু—র ওপর দিয়ে প্রথমবারের মতো ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে ছুটল বন্দে ভারত ট্রেন। উত্তর রেলওয়ের জম্মু বিভাগের অন্তর্গত ‘শ্রী মাতা বৈষ্ণো দেবী […]

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ধৃত এক, দুই কর্মীকে জিজ্ঞাসাবাদ

কলকাতা : কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম – আবু জাফর। তাকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। ধৃত ওই হোটেলের অংশিদার (লিজ হোল্ডার) ছিলেন বলে পুলিশের দাবি। বুধবার রাতে এন্টালি থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বীরেশ্বর মিত্র বলে আরও এক জনের খোঁজ করছে পুলিশ। বৃহস্পতিবার সকালে […]