সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:১৮ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:০০ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ৭ ভাদ্র, ১৪ ৩৩ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষীয় একাদশী তিথি (সকাল ১০:০৫ মিনিট পর্যন্ত দশমী তিথি ছিল, তারপর একাদশী তিথি শুরু)। নক্ষত্র: পূর্বাষাঢ়া নক্ষত্র (বিকেল ০৩:৩০ মিনিট পর্যন্ত), তারপর উত্তরাষাঢ়া নক্ষত্র শুরু। যোগ: বিষকুম্ভ যোগের পর প্রীতি যোগ শুরু। করণ: […]
Author Archives: News Desk
মেষ (Aries): আত্মবিশ্বাস ও মেধার জোরে কর্মক্ষেত্রে কঠিন কাজ সহজ করতে পারবেন। আর্থিক বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা দেবে। বৃষ (Taurus): পারিবারিক জীবনে সুখ ও স্থায়িত্ব বজায় থাকবে। নতুন সুযোগের সন্ধান পেতে পারেন, তবে তাড়াহুড়ো এড়িয়ে চলুন। মিথুন (Gemini): যোগাযোগের ক্ষেত্রে দারুণ সুযোগ আসতে পারে। আত্মীয় বা পুরনো বন্ধুর সাথে সুসম্পর্ক পুনরুজ্জীবিত হবে। কর্কট (Cancer): আর্থিক […]
কলকাতা : অন্নপূর্ণা যোজনায় অনেকেই টাকা পাননি বলে অভিযোগ। একাধিক জেলা থেকে বিক্ষোভের ছবি সামনে এসেছে। তবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের দাবি, ১.৪ কোটি মহিলাকে ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বক্তব্য, যাঁরা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য, কিন্তু এখনও পাননি, তাঁদের বিষয়টি খতিয়ে দেখা হবে, ‘আমরা আমাদের মহিলাদের টাকা […]
শিলিগুড়ি : শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেক-এর সুরক্ষাকে বিশেষভাবে অগ্রাধিকার দিচ্ছে ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চ-পর্যায়ের পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্ত রক্ষী বাহিনী, এসএসবি ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় এজেন্সি ও রাজ্য সরকারের আধিকারিকদের মধ্যে সমন্বয় ও […]
নয়াদিল্লি : বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নতুন টিমের শনিবার তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। নতুন দিল্লিতে অবস্থিত দলের সদর দফতরে দিনভর চলবে পৃথক পৃথক বৈঠক। নতুন পদাধিকারীদের পরিচয় সহ বহু বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। প্রথম বৈঠক শুরু হয় সকাল ১০টা থেকে, এই বৈঠকে পদাধিকারীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। দ্বিতীয় বৈঠকে নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী ও […]
শিলিগুড়ি : রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়ে শিলিগুড়িতে গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুঙের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে শিলিগুড়ির কাছে সুকনায় একটি রিসর্টে বৈঠকের আয়োজন করা হয়। সেখানে ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা এবং পাহাড়ের বিজেপি বিধায়কেরা। বিমলের দলের রোশন গিরি, জিএনএলএফ সুপ্রিমো তথা সুভাষ ঘিসিঙের পুত্র মন ঘিসিংও এই বৈঠকে […]
মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলাজুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারে বড়সড় সাফল্য পেল পুলিশ। বহরমপুরের কুঞ্জঘাটায় ধৃত তৃণমূল নেতা পাপাই ঘোষের বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। পাশাপাশি, পৃথক অভিযানে মুর্শিদাবাদের শক্তিপুর থেকেও উদ্ধার হয়েছে প্রচুর তাজা কার্তুজ ও বন্দুক| এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট […]
হাড়োয়া : জনবহুল এলাকা থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়। ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের জ্যাঙালাটি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গ্রামের রাস্তার পাশে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নজরে আসতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় বাসিন্দারা দ্রুত হাড়োয়া থানায় খবর […]
নয়াদিল্লি : শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে চার বছরের কম বয়সি শিশুদের জন্য ক্লোরফেনিরামিন ম্যালেট ও ফেনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইডের সংমিশ্রণে তৈরি সব ধরনের ফিক্সড ডোজ কম্বিনেশন (এফডিসি) ওষুধের ব্যবহার নিষিদ্ধ করল কেন্দ্র। একই সঙ্গে এই ওষুধগুলির উৎপাদন, বিক্রি ও বিতরণের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। শনিবার জারি করা বিজ্ঞপ্তিতে কেন্দ্র জানিয়েছে, সংশ্লিষ্ট ওষুধের লেবেল, প্যাকেজ […]
কলকাতা : শনিবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দুই দিনাজপুরে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। মঙ্গলবার […]









