মেষ (Aries): কর্মক্ষেত্রে নতুন সুযোগ ও দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক স্থিতিশীল থাকবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বৃষ (Taurus): পারিবারিক পরিবেশে আনন্দ বজায় থাকবে। তবে আর্থিক লেনদেন বা নতুন বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা ভালো। মিথুন (Gemini): যোগাযোগ ও যোগাযোগের মাধ্যম থেকে ভালো সুযোগ আসতে পারে। সহকর্মী বা বন্ধুদের সহযোগিতা পাবেন। কর্কট (Cancer): ব্যবসায় […]
Author Archives: News Desk
মন্দারমণি : প্রশাসনের সতর্কবার্তা ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন দুই পর্যটক। পূর্ব মেদিনীপুরের মন্দারমণি সমুদ্রসৈকতে জোয়ারের সময় সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার দুই বাসিন্দার। রবিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার জোয়ারের সময় কয়েকজন পর্যটক সমুদ্রে স্নান করতে নামেন। সেই সময় আচমকাই প্রবল ঢেউয়ের টানে […]
কলকাতা : রবিবার কলম্বোর সিনহালিস স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দেবদত্ত পাডিক্কাল টানা দ্বিতীয় শতক পূর্ণ করেছেন। গলে প্রথম টেস্টে করা ১৬৭ রানের পর পাডিক্কাল ১০টি চারের সাহায্যে মাত্র ১৬৮ বলে তাঁর দ্বিতীয় শতকে পৌঁছান। ১১তম ওভারে কেএল রাহুল আউট হলে তিন নম্বর ব্যাটসম্যান ক্রিজে আসেন। এরপর পাডিক্কাল যশস্বী জয়সওয়ালের সঙ্গে ২৯ রান, অধিনায়ক […]
হাওড়া : এবার অন্নপূর্ণা যোজনায় বিক্ষোভ নিয়ে নতুন কথা শোনা গেল বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গলায়। গোটা পদ্ধতিতে বিচ্যুতি ঘটেছে, তা স্বীকার করেও শমীকের দাবি, ষড়যন্ত্র করার চেষ্টা হয়েছে। তবে সকলেই টাকা পেয়ে যাবেন বলে আশ্বাস তাঁর। রবিবার হাওড়ার এক অনুষ্ঠান থেকে তিনি বললেন, ‘‘কিছু বিচ্যুতি আছে, সিস্টেমের সমস্যা। কোথাও কোথাও সাবোটাজ করার চেষ্টা হচ্ছে। […]
কলকাতা : বিকশিত হওয়ার দিকে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ, আত্মবিশ্বাসের সঙ্গে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার কলকাতায় ‘গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ এবং ‘যন্ত্র ইন্ডিয়া লিমিটেড’-এর বিভিন্ন প্রকল্পের ভূমিপুজো করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গের আগের সরকারের কেন্দ্রীয় সরকার অথবা বিভিন্ন দফতরের সঙ্গে সহযোগিতা করার কোনও […]
টোকিও : ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে টোকিও-সহ বিস্তীর্ণ এলাকা। এই ঘটনায় মোট ৩০ জন আহত হয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৯। দক্ষিণ ইবারাকি প্রিফেকচারে মাটির থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবেই পরিচিত ওই এলাকা। কম্পনের জেরে টোকিও ও নারিতা বিমানবন্দরগামী […]
নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ‘জাতীয় মহাকাশ দিবস’ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাগ করে তিনি বলেন, নতুন বিশ্ব ব্যবস্থায় ভারত ক্রমাগত মহাকাশ ক্ষেত্রে পরিধি বিস্তার করছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে ‘জেন-জি’ প্রজন্মের প্রকৌশলী, ডিজাইনার, কোডার এবং বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছেন। তিনি আরও বলেন, ভারতের বেসরকারি ক্ষেত্রে মহাকাশ-প্রতিভারা বিশ্বজুড়ে নিজেদের […]
কলকাতা : রবিবাসরীয় সকাল থেকে ভ্যাপসা গরম উধাও হয়ে গিয়েছে, আর্দ্রতাজনিত অস্বস্তিও তেমন নেই। উপকূল সংলগ্ন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, সোমবার পশ্চিমের […]
খড়গপুর : যোগ্যরা অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, আশ্বস্ত করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার সকালে খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “যারা নির্ধারিত শর্তাবলী পূরণ করবেন, তারাই এই সুবিধাগুলো পাবেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প হোক বা আবাস যোজনা—সবকিছুর জন্যই সমীক্ষা চালানো হচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্যান্য নথিপত্র যাচাই করে […]
১. ভারতের চন্দ্রযান-৩ এর ঐতিহাসিক সাফল্য ও ‘জাতীয় মহাকাশ দিবস’ ২০২৩ (মহাকাশ গবেষণা): ২০২৩ সালের ২৩ আগস্ট ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-র চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে। এর মাধ্যমে ভারত প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করার বিশ্বরেকর্ড গড়ে এবং চতুর্থ দেশ হিসেবে চাঁদে সফল অবতরণ নিশ্চিত করে। এই গৌরবময় দিনটিকে […]










