কলকাতা : গত মে মাসে ক্ষমতায় আসার পর রাজ্যের বিজেপি সরকার তাদের নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতির ৪৩ শতাংশই পূরণ করে ফেলেছে বলে বুধবার দাবি করেছেন পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, রাজ্য সরকারের মূল লক্ষ্য এখন উন্নয়ন এবং রাজ্যে ব্যাপক হারে শিল্প বিনিয়োগ আকর্ষণ করা। ক্রেডাই -এর উদ্যোগে আয়োজিত ‘কলকাতা টেককন ২০২৬’ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি […]
Author Archives: News Desk
মালদা : মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনের ব্যবধানে ১০ সদ্যজাত শিশুর মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পুরো বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের। একদিনে ১০ সদ্যজাতের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষও। হাসপাতাল সূত্রে […]
মুর্শিদাবাদ : ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন লালগোলা থানার পুলিশ বুধবার সকালে এক অভিযান চালিয়ে ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। লালগোলা থানার মধুপুর এলাকায় এই পুলিশি অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে লালগোলা থানার পুলিশ মধুপুর এলাকায় একটি তল্লাশি অভিযান পরিচালনা করে। সেই সময় সন্দেহভাজন হিসেবে ঘোরাফেরা করা ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের […]
কলকাতা : এ বছর কলকাতার দুর্গাপূজা কমিটিগুলির বাজেটে বড় ধরনের কাটছাঁট চোখে পড়ছে। বিশেষ করে বড় বাজেটের পূজা কমিটিগুলিকে আয়-ব্যয়ের পুরো হিসাব রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, পূজার নামে অতিরিক্ত খরচ এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। গত কয়েক বছরে কলকাতায় বড় বাজেটের দুর্গাপূজার সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছিল। উত্তর থেকে […]
কলকাতা : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। পূর্বতন ইউপিএ সরকারকেও আক্রমণ করেছেন দিলীপ। চিনির দাম বৃদ্ধি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “তাঁদের আমলে কী সস্তা ছিল? শতাংশের হিসেবে তুলনা করলে দেখবেন, এখন সবকিছুই সস্তা। তাঁদের আর কোনও ইস্যু বা […]
নয়াদিল্লি : ওনাম ও মিলাদ উন নবী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে সামাজিক মাধ্যমে ওনাম ও মিলাদ উন নবী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ওনামের শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, “সবাইকে ওনামের শুভেচ্ছা। এটি একটি প্রাণবন্ত উৎসব যা বিশ্বজুড়ে অত্যন্ত উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়। এই উৎসব আনন্দ, সম্প্রীতি ও সমৃদ্ধির চেতনাকে আরও সুদৃঢ় করুক। ওনামের […]
১. মাদার তেরেসার জন্ম ১৯১০ (মানবাধিকার ও ভারতের ইতিহাস): ১৯১০ সালের ২৬ আগস্ট উত্তর মেসিডোনিয়ার স্কোপিয়েতে জন্মগ্রহণ করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও ‘ভারত রত্ন’ প্রাপ্ত মাদার তেরেসা। পরবর্তীতে কলকাতায় এসে তিনি দুঃস্থ ও পীড়িত মানুষের সেবায় আত্মনিয়োগ করেন এবং ‘মিশনারিজ অব চ্যারিটি’ প্রতিষ্ঠা করেন। ২. নারী সমতা দিবস (Women’s Equality Day) ১৯২০ (আন্তর্জাতিক ইতিহাস): […]
সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:২০ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:৫৭ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষীয় চতুর্দশী তিথি (সকাল ১১:১৫ মিনিট পর্যন্ত ত্রয়োদশী তিথি ছিল, তারপর চতুর্দশী তিথি শুরু)। নক্ষত্র: ঘনিষ্ঠা নক্ষত্র (বিকেল ০৪:৩৫ মিনিট পর্যন্ত), তারপর শতভিষা নক্ষত্র শুরু। যোগ: সৌভাগ্য যোগের পর শোভন যোগ শুরু। করণ: তৈতিল […]
মেষ (Aries): নতুন দায়িত্ব বা কাজের শুভ সুযোগ আসতে পারে। বুদ্ধিমত্তার সাথে কাজ করলে আর্থিক বিষয়ে লাভবান হবেন। বৃষ (Taurus): পারিবারিক সমর্থন মনকে প্রফুল্ল রাখবে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো এড়িয়ে চিন্তা করে এগোতে হবে। মিথুন (Gemini): যোগাযোগের মাধ্যমে ব্যবসায় নতুন সম্ভাবনার মুখ দেখতে পারেন। বন্ধুদের সাথে ভালো সময় কাটবে। কর্কট (Cancer): অর্থনৈতিক উন্নতি […]
ক্যানিং : ক্যানিংয়ে মাতলা নদীর চরে নিজের মায়ের নামে বৃদ্ধাশ্রম তৈরি করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। অভিযোগ, নদীর গতিপথ বন্ধ করে, ম্যানগ্রোভ কেটে অনেকটা জায়গার উপর নির্মাণ গড়েছেন তিনি। আবার সেই নির্মাণ সরকারি প্রকল্পের টাকায় তৈরি করা হয়েছে বলেও অভিযোগ। সরকারি জমির উপর, সরকারি অর্থে তৈরি এই আশ্রম কিভাবে বিধায়ক নিজের মায়ের নামে […]







