Author Archives: News Desk

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারীর সেল থেকে আইফোনসহ ৩টি মোবাইল উদ্ধার

কলকাতা : কলকাতার প্রেসিডেন্সি জেলে বন্দি কুখ্যাত জঙ্গি আফতাব আহমেদ আনসারীর সেল থেকে আইফোনসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তল্লাশি চালানোর সময় জেল আধিকারিকেরা ৩১ হাজার টাকা নগদসহ একাধিক ইলেকট্রনিক সরঞ্জামও উদ্ধার করেছেন। এই ঘটনায় জেল প্রশাসনের পক্ষ থেকে হেস্টিংস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু […]

মঙ্গলা এক্সপ্রেসে কেরলমগামী ২০ পড়ুয়ার অসুস্থতা, খাণ্ডওয়া স্টেশনে চিকিৎসা

ভোপাল : দিল্লি থেকে কেরলম যাওয়ার পথে মঙ্গলা লক্ষদ্বীপ এক্সপ্রেসে শুক্রবার রাতে ১৫-২০ জন স্কুলপড়ুয়ার হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। খাণ্ডওয়া স্টেশনে ট্রেন থামিয়ে তাঁদের চিকিৎসা করা হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খাবারে বিষক্রিয়ার কারণে এই সমস্যা হয়ে থাকতে পারে। শনিবার জানা গিয়েছে, শুক্রবার রাতে ইটারসি স্টেশনের পর ট্রেনের প্যান্ট্রি কার থেকে খাবার নিয়ে খেয়েছিল পড়ুয়ারা। […]

নেপালে সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধারে দল পাঠাল ভারত, পৌঁছল ১০ টন ত্রাণ সামগ্রী

কাঠমান্ডু : নেপালের ভোটেকোশী নদীতে আসা ভয়াবহ বন্যার কারণে রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া কর্মচারীদের বাইরে বের করে আনার লক্ষ্যে ত্রাণ ও উদ্ধার অভিযানে সাহায্যের জন্য একটি বিশেষ কারিগরি টিম পাঠিয়েছে ভারত। উদ্ধারকারী টিমের পাশাপাশি প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম এবং ত্রাণ সামগ্রীও নেপালে পাঠানো হয়েছে। ভারত থেকে পাঠানো এই বিশেষজ্ঞ টিম এবং প্রযুক্তিগত সরঞ্জাম কাঠমান্ডু […]

লিলুয়া স্টেশনে লিফটে আটকে পড়া ৯ যাত্রীকে উদ্ধার করল রেল পুলিশ

কলকাতা : লিলুয়া রেলওয়ে স্টেশনে শনিবার একটি লিফট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তাতে থাকা ৯ জন যাত্রী আটকে পড়েন। ঘটনাটি ঘটে স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা লিফটটি যাত্রীদের নিয়ে নিচে নামার সময়। সেই সময় প্রযুক্তিগত ক্রুটির কারণে লিফটটি মাঝপথেই থমকে যায়। আটকে পড়া যাত্রীদের মধ্যে দুজন প্রবীণ নাগরিক এবং একটি শিশুও ছিল। ঘটনার […]

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে আবার নিম্নচাপের সম্ভাবনা

কলকাতা : দক্ষিণবঙ্গে আবার সক্রিয় হয়ে উঠছে মৌসুমি বায়ু। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বাতাসের উপরের স্তরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই ঘূর্ণাবর্তের প্রভাবে শনিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূলে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা […]

ইতিহাসের পাতায় ২৯ আগস্ট

১. ভারতে জাতীয় ক্রীড়া দিবস ও মেজর ধ্যানচাঁদের জন্ম ১৯০৫ (ভারতীয় ক্রীড়া ও ইতিহাস): ১৯০৫ সালের ২৯ আগস্ট ভারতীয় হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ (Major Dhyan Chand) জন্মগ্রহণ করেন। অলিম্পিকে ভারতকে টানা ৩টি সোনা এনে দেওয়া এই কিংবদন্তির জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ভারতে প্রতি বছর ২৯ আগস্ট ‘জাতীয় ক্রীড়া দিবস’ (National Sports Day) হিসেবে পালিত হয়। […]

পঞ্জিকা : ২৯ আগস্ট, ২০২৬ (শনিবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:২২ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:৫৪ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ১৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় দ্বিতীয়া তিথি (দুপুর ১২:৪৫ মিনিট পর্যন্ত প্রতিপদ তিথি ছিল, তারপর দ্বিতীয়া তিথি শুরু)। নক্ষত্র: উত্তরভাদ্রপদ নক্ষত্র (সন্ধ্যা ০৫:৪৫ মিনিট পর্যন্ত), তারপর রেবতী নক্ষত্র শুরু। যোগ: সুকর্মা যোগের পর ধৃতি যোগ শুরু। করণ: কৌলব […]

শনিবার (২৯ আগস্ট, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): কাজের জায়গায় নতুন দায়িত্ব পেতে পারেন। ধৈর্য ও একাগ্রতার সাথে কাজ করলে শুভ ফল মিলবে। বৃষ (Taurus): অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে। পরিবার ও প্রিয়জনদের সাথে আনন্দময় সময় কাটানোর সুযোগ আসবে। মিথুন (Gemini): নতুন ব্যবসা বা যোগাযোগের মাধ্যমে উন্নতির যোগ রয়েছে। আর্থিক লেনদেনে কিছুটা সতর্ক থাকা ভালো। কর্কট (Cancer): কর্মক্ষেত্রে বকেয়া কাজ শেষ করে […]

পুজোর আগে নগরোন্নয়ন নিয়ে সমস্যায় কলকাতা পুরসভা

কলকাতা  : পুজোর আগে রাস্তা মেরামতের পাশাপাশি কলকাতার পিচ রাস্তার দু-পাশে এবং মাঝের ডিভাইডার রং করার বিষয় নিয়ে প্রবল সমস্যায় পড়েছেন কলকাতা পুরসভার সিভিল ইঞ্জিনিয়াররা। কলকাতার প্রধান রাস্তাগুলি দ্রুত সংস্কারের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে কাজ শুরুও হয়ে গিয়েছে। তবে পুর-ঠিকাদারদের একটা বড় অংশ কার্যত ধর্মঘট করে থাকায় শহরের সমস্ত ওয়ার্ডের ভিতরের রাস্তাগুলি […]

ইংরেজবাজারে দুষ্কৃতীদের তাণ্ডব: বাড়িতে ঢুকে কলকাতার ব্যবসায়ীকে গলা কেটে খুন

মালদা : দুষ্কৃতীদের নৃশংসতায় উত্তপ্ত হয়ে উঠল মালদার ইংরেজবাজার শহর। বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে গলা কেটে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। শুক্রবার সকালে শহরের গৌড় রোড সংলগ্ন ২ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যবসায়ীর নাম অর্ণব সেন ওরফে পল্টু (৬০)। তিনি মূলত কলকাতার যাদবপুরের বাসিন্দা হলেও মালদার এই […]