Author Archives: News Desk

হড়পা বানে বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজ জারি, মৃত্যু বেড়ে ৭৯৪

কাঠমান্ডু : হড়পা বানে বিধ্বস্ত নেপালে এখনও জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। একইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। সোমবার পর্যন্ত নেপাল ও তিব্বতে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৯৪। এখনও আড়াই হাজারের বেশি মানুষের কোনও খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে অনেক ভারতীয় রয়েছেন। নেপাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত হড়পা বানে মৃতের […]

ইতিহাসের পাতায় ৩১ আগস্ট

১. রাজকুমারী ডায়ানার মর্মান্তিক প্রয়াণ ১৯৯৭ (বিশ্ব ইতিহাস): ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসের পন্ট ডি আলমা টানেলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যুক্তরাজ্যের ওয়েলসের জনপ্রিয় রাজকুমারী ডায়ানা (Princess Diana) মারা যান। তাঁর এই আকস্মিক মৃত্যু বিশ্বজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছিল। ২. ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াণ ২০২০ (ভারতের ইতিহাস): ২০২০ সালের ৩১ আগস্ট ভারতের ১৩তম […]

পঞ্জিকা : ৩১ আগস্ট, ২০২৬ (সোমবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:২২ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:৫২ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ১৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় চতুর্থী তিথি (দুপুর ০১:৩৫ মিনিট পর্যন্ত তৃতীয়া তিথি ছিল, তারপর চতুর্থী তিথি শুরু)। নক্ষত্র: অশ্বিনী নক্ষত্র (সন্ধ্যা ০৬:৩৫ মিনিট পর্যন্ত), তারপর ভরণী নক্ষত্র শুরু। যোগ: শূল যোগের পর গণ্ড যোগ শুরু। করণ: গর […]

সোমবার (৩১ আগস্ট, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): সপ্তাহের শুরুতে কাজের ক্ষেত্রে নতুন উদ্যম পাবেন। আর্থিক বিষয়ে ইতিবাচক বার্তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ (Taurus): কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বোঝাপড়া ভালো থাকবে। ধৈর্য ধরে কাজ করলে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। মিথুন (Gemini): যোগাযোগ ও ব্যবসায়িক কাজের জন্য দিনটি শুভ। বয়োজ্যেষ্ঠদের পরামর্শ আপনার কাজে আসবে। কর্কট (Cancer): মানসিক শান্তি বজায় থাকবে। বকেয়া কাজ শেষ করার […]

মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেয়াল থেকে মুছে ফেলা হলো বিতর্কিত স্লোগান, প্রতিবাদ এসএফআই-এর

কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের দেওয়ালে লেখা ‘রাষ্ট্রবিরোধী’ স্লোগানকে কেন্দ্র করে বিতর্ক চলার মাঝেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের বেশ কয়েকটি দেওয়ালের লিখন ও স্লোগান মুছে দিয়েছে। ওই দেওয়ালগুলোতে এখন সাদা রং করে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে যে, তবে কি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পরেই এই পদক্ষেপ নেওয়া হলো? বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবশ্য […]

অভিষেক ঘণিষ্ঠ তৃনমূল নেতা গ্রেফতার , চোর চোর শ্লোগান ও ডিম থেরাপি

বাঁকুড়া : চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে ধৃত অভিষেক অনুগামী তৃণমূল নেতা রাজীব ঘোষাল। রবিবার তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। বেলিয়াতোড় থানা থেকে এদিন বাঁকুড়া আদালতে নিয়ে যাওয়ার সময় রাজীব ঘোষালকে ঘিরে চোর চোর স্লোগান ওঠে।তাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিমও। উল্লেখ্য,চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে কলকাতা থেকে শনিবার গ্রেফতার […]

চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

হুগলি : চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা রাজীব ঘোষালকে গ্রেফতার করেছে পুলিশ। রাজীবকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা হিসেবে বলে মনে করা হয়। শনিবার বাঁকুড়ার বেলিয়াতোড় থানার পুলিশ তাঁকে কলকাতার দমদম এলাকা থেকে গ্রেফতার করে। এর পর তাঁকে বেলিয়াতোড় থানায় নিয়ে যাওয়া হয় এবং রবিবার আদালতে পেশ করা হয়। […]

আদ্রা স্টেশনের লিফটে বিপত্তি, শিশু ও মহিলা-সহ ঘণ্টা তিনেক আটকে যাত্রীরা

পুরুলিয়া : পুরুলিয়া জেলার আদ্রা রেল স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে লিফট আটকে সৃষ্টি হলো চরম আতঙ্ক। ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের মধ্যবর্তী ওই লিফটের ভেতরে শিশু ও মহিলা-সহ একাধিক যাত্রী দীর্ঘ তিন ঘণ্টা ধরে দমবন্ধ পরিস্থিতিতে আটকে থাকেন। পরবর্তীতে রেল আধিকারিক ও রেল সুরক্ষা বলের ( আরপিএফ) তৎপরতায় আটকে থাকা সমস্ত যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব […]

সিজেপি নেতৃত্বের রাজনৈতিক স্বার্থ থাকতে পারে, তবে সংগঠন রাজনৈতিক মঞ্চ হওয়া উচিত নয়: ওয়াংচুক

নয়াদিল্লি : ‘করকরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আন্দোলনে অনশন করা লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক মনে করেন, সিজেপির নেতৃত্বে থাকা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার নিজস্ব রাজনৈতিক স্বার্থ থাকতে পারে। তবে তাঁর মতে, সংগঠনটি একটি চাপ সৃষ্টিকারী মঞ্চ হিসেবে কাজ করুক, রাজনৈতিক মঞ্চে পরিণত না হোক। তা হলে সংগঠনের প্রতি মানুষের আস্থা ও ‘পবিত্রতা’ নষ্ট […]

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বিকেন্দ্রিত কাউন্সেলিং নিয়ে বিবৃতি উচ্চশিক্ষা মন্ত্রীর

কলকাতা : “নিয়ন্ত্রিত ভাবে বিকেন্দ্রিত কাউন্সেলিং এবারই প্রথম করছে বোর্ড। ফলে অভিভাবক ও ছাত্রছাত্রীদের অযথা আতঙ্কিত হওয়া থেকে বিরত থাকার অনুরোধ করছি।” রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে এই ঘোষণা করা হল। দফতরের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় রবিবার সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন। সেই সঙ্গে লিখেছেন, “জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বিকেন্দ্রিত কাউন্সেলিং নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কিছু আশঙ্কা তৈরি হয়েছিল। […]