মেষ (Aries): কাজের গতি বৃদ্ধি পাবে এবং নতুন পরিকল্পনা বাস্তবায়নে সাফল্য মিলবে। আর্থিক দিক স্থিতিশীল থাকবে। বৃষ (Taurus): পারিবারিক পরিবেশ শান্ত থাকবে। কেনাকাটা বা বড় আর্থিক লেনদেনে কিছুটা সচেতনতা প্রয়োজন। মিথুন (Gemini): যোগাযোগ ও আলোচনার মাধ্যমে নতুন সুযোগ আসবে। বন্ধুদের সান্নিধ্যে দিনটি আনন্দে কাটবে। কর্কট (Cancer): কর্মক্ষেত্রে একাগ্রতা বজায় থাকবে। শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বকেয়া কাজ সম্পূর্ণ […]
Author Archives: News Desk
কলকাতা : আচমকাই মঙ্গলবার প্রেসিডেন্সি সংশোধনাগার পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলা সওয়া দুটো নাগাদ তিনি সংশোধনাগারে পৌঁছন। মার্কিন তথ্যকেন্দ্রে হামলার ঘটনায় কারাদণ্ডপ্রাপ্ত আফতাব আনসারির সেল থেকে আইফোন-সহ একাধিক স্মার্ট ফোন, রাউটার, যোগাযোগের একাধিক ইলেকট্রনিক্স যন্ত্র উদ্ধারের পর মুখ্যমন্ত্রীর এই আচমকা পরিদর্শন। সংশোধনাগারে ঋষি অরবিন্দের আবক্ষ মূর্তিতে প্রণাম করে ঘুরে দেখেন ঋষি অরবিন্দ সেল, যে […]
কলকাতা : “অভিষেক বন্দ্যোপাধ্যায় টুয়েলভ পাস”! ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য সত্যি হলে এবং অভিযোগ থাকলে আইনি পদক্ষেপ করার পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার সাংবাদিকরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দিলীপবাবু বলেন, “এই ধরনের অনেক কথাই চলে সমাজ মাধ্যমে, সত্য মিথ্যা জানি না। এরকম যদি হয় কোনও একজন প্রতিনিধি মানুষকে ভুল বুঝিয়ে থাকেন, তবে তাঁর […]
রামপুরহাট : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু। বীরভূমের রামপুরহাটের বাড়ি থেকে মঙ্গলবার উদ্ধার হয় ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের (২৮) ঝুলন্ত দেহ। মমতার মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি। এ দিন কুশুম্বা গ্রামের বাড়ির দোতলার ঘর থেকে তাঁরই ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। বৃষ্টির বিরুদ্ধে প্রাথমিকে বেআইনি ভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। বছর খানেক আগে চাকরি […]
নয়াদিল্লি : ভারতের আর্থিক বিকাশ হারে খুশি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। আর্থিক বিকাশ হার ৭.৮ শতাংশ বৃদ্ধি পাওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে প্ৰধানমন্ত্রী মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, “বিশ্বজুড়ে সংঘাত, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের দ্রুত অগ্রগতি দেশের সম্মিলিত শক্তি, সংকল্প ও পরিশ্রমের প্রতিফলন।” এই […]
ডায়মন্ড হারবার : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টার পড়াকে কেন্দ্র করে। মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার পুরসভা চত্বর-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় তৃণমূলের কয়েকজন নেতার নাম উল্লেখ করে পোস্টার দেখতে পান স্থানীয়রা। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। পোস্টারগুলিতে তৃণমূল নেতা অমিত সাহা, গৌতম অধিকারী, শামীম আহমেদ এবং মেহেবুব […]
পূর্ব মেদিনীপুর : শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে শুরু হয়েছে পুলিশি অভিযান! পুরনো দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন পটাশপুরের দাপুটে তৃণমূল নেতা তথা গত বিধানসভা নির্বাচনের প্রার্থী পীযূষ পণ্ডা। অভিযোগ, তৃণমূলের আমলে সরকারি কাজ পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাৎ ও ঠিকাদারের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। সোমবার রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে পটাশপুর থানার […]
কলকাতা : উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ। আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। নিম্নচাপ এলাকা থেকে উত্তর প্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। এর প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দু-এক […]
কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী কর্মকাণ্ডকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানালেন বিজেপি-র প্রবীণ নেতা তথা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা পোস্ট করে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে এমন কিছু গোষ্ঠী সক্রিয় রয়েছে, যারা দেশহিতের চেয়ে দেশবিরোধী চিন্তাভাবনা এবং মৌলবাদী মতাদর্শকে বেশি প্রাধান্য দিয়ে আসছে। […]
নয়াদিল্লি : মঙ্গলবার থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ৯.৫০ টাকা থেকে ১২ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে গৃহস্থালির কাজে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি বা রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এই মূল্যবৃদ্ধির ফলে দিল্লিতে বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৯.৫০ […]









