আচমকা প্রেসিডেন্সি জেল পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা : আচমকাই মঙ্গলবার প্রেসিডেন্সি সংশোধনাগার পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলা সওয়া দুটো নাগাদ তিনি সংশোধনাগারে পৌঁছন।

মার্কিন তথ্যকেন্দ্রে হামলার ঘটনায় কারাদণ্ডপ্রাপ্ত আফতাব আনসারির সেল থেকে আইফোন-সহ একাধিক স্মার্ট ফোন, রাউটার, যোগাযোগের একাধিক ইলেকট্রনিক্স যন্ত্র উদ্ধারের পর মুখ্যমন্ত্রীর এই আচমকা পরিদর্শন।

সংশোধনাগারে ঋষি অরবিন্দের আবক্ষ মূর্তিতে প্রণাম করে ঘুরে দেখেন ঋষি অরবিন্দ সেল, যে সেলে অরবিন্দ বন্দি ছিলেন। এর পর সংশোধনাগারের একটি ওয়ার্ডের বাইরে থেকে বন্দিদের সঙ্গেও কথা বলেন। তাঁদের সুবিধা- অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। ঘুরে দেখেন জেলের ভিতরে বন্দিদের কর্মশালা, যেখানে বন্দিরা জামাকাপড় থেকে শুরু করে বিভিন্ন জিনিস বানান। জেলের ভিতরে থাকা মন্দিরে পুজো দেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 16 =