মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, দোতলার ঘরে উদ্ধার ঝুলন্ত দেহ

রামপুরহাট : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু। বীরভূমের রামপুরহাটের বাড়ি থেকে মঙ্গলবার উদ্ধার হয় ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের (২৮) ঝুলন্ত দেহ।

মমতার মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি। এ দিন কুশুম্বা গ্রামের বাড়ির দোতলার ঘর থেকে তাঁরই ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

বৃষ্টির বিরুদ্ধে প্রাথমিকে বেআইনি ভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। বছর খানেক আগে চাকরি হারান তিনি। বৃষ্টির স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলাও চলছিল। অবসাদের জেরেই কি এই ঘটনা, উঠছে প্রশ্ন। রামপুরহাট থানার পুলিশ তদন্তে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − one =