পশ্চিম মেদিনীপুর : প্রবল বর্ষণে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকা আকাশপথে পরিদর্শন করেন।
পরে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের আধিকারিকদের আগেই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে পানীয় জল, ত্রাণ ও প্রশাসনিক সহায়তার কাজ চলছে।
মুখ্যমন্ত্রী জানান, সবং যাওয়ার পথে আকাশপথে বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করলাম। এই কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে রয়েছে সরকার। মানুষের দুর্ভোগ কমাতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে।

