বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গ, উপকূল সংলগ্ন জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

কলকাতা : বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আর তার প্রভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টি হচ্ছে, উপকূল সংলগ্ন জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হচ্ছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় হতে পারে অতিভারী বৃষ্টি। কলকাতায়ও ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের আপাতত সাগরে যাওয়ার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। উত্তরবঙ্গের দক্ষিণের দিকের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, সেই বৃষ্টি বৃহস্পতিবার সকালেও থামেনি। সকাল থেকেই আকাশের মুখভার। দফায় দফায় বৃষ্টিও হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উপকূল সংলগ্ন জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি। প্রভাব পড়বে কলকাতাতেও।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়ায়। সঙ্গে বজ্রপাতেরও সতর্কতা রয়েছে ওই জেলাগুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + fifteen =