কলকাতা : পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর জন্য রাজ্য সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হলো। মামলায় রাজ্য সরকারের এই বিতর্কিত নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের চারবারের লোকসভা সদস্য তথা বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী দানিশ ফারুকির মাধ্যমে এই জনস্বার্থ মামলাটি দায়ের […]
Author Archives: News Desk
কলকাতা : জনতার দরবার কর্মসূচিতে ফের সাধারণ মানুষের অভাব ও অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সল্টলেক রাজ্য বিজেপি কার্যালয়ে আয়োজিত হয় জনতার দরবার কর্মসূচি। সেখানে উপস্থিত বহু হন বহু মানুষ। তাঁদের অভাব ও অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু সামাজিক মাধ্যমে জানিয়েছেন, সল্টলেক রাজ্য বিজেপি কার্যালয়ে […]
নয়াদিল্লি : শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে আলোচনার জন্য সরকার প্রস্তুত, ফের জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, “ছাত্র বিক্ষোভের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেন সংসদে বিবৃতি দেন—এমন দাবি জানিয়েছিলেন রাহুল গান্ধী। আমরা স্পষ্টভাবে জানিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেবল বিবৃতিই দেবেন না, বরং পুরো বিতর্ক ও আলোচনার […]
রাঁচি : ঝাড়খণ্ডের সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে সোমবার সকালে ‘বিধানসভা মার্চ’ শুরু করেন শিক্ষার্থীরা। আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ ও প্রশাসন। পড়ুয়াদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে, এমনকি লাঠিচার্জের অভিযোগও উঠেছে। সরকারি পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে বিধানসভা অভিযানে নেমেছেন আন্দোলনকারী পড়ুয়ারা। তাঁদের থামাতে জলকামান ব্যবহার করে পুলিশ। পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। […]
কলকাতা : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহকারী সুমিত রায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া নতুন চারটি মামলায় গ্রেফতারি থেকে রক্ষাকবচের আর্জি জানিয়ে দ্রুত শুনানির আবেদন নিয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, জমি […]
নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তিন প্রাক্তন তৃণমূল সাংসদকে রাজ্যসভার তিনটি সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য মনোনীত করা হলো। ৬ অগস্ট রাজ্যসভার চেয়ারম্যানের অনুমোদনে এই মনোনয়ন দেওয়া হয়েছে। তিন জনই এক সময়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। রাজ্যে পালাবদলের পরে তাঁরা শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন। রাজ্যসভার তিনটি বিভাগ-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে […]
হালিশহর : হালিশহরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশি হেফাজতে থাকার সময় মৃত্যু হওয়া তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন নৈহাটির বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়, নোয়াপাড়ার বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অর্জুন সিং, জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমার, বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। মৃত তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গে দেখা করার […]
কলকাতা : তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর কথায়, কেউ যদি আইন বিরুদ্ধে কাজ করে, তবে পুলিশ ব্যবস্থা নেবে। সোমবার সকালে নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, “আইন অমান্যকারী যে-ই হোক না কেন, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু […]
১. ভারতের ৪র্থ রাষ্ট্রপতি ভি. ভি. গিরির জন্ম ১৮৯৪ (বরাহগিরি ভেঙ্কট গিরির জন্ম): ১৮৯৪ সালের ১০ আগস্ট ভারতের ৪র্থ রাষ্ট্রপতি, প্রখ্যাত শ্রমিক নেতা ও প্রবীণ স্বাধীনতা সংগ্রামী বরাহগিরি ভেঙ্কট গিরি (V. V. Giri) জন্মগ্রহণ করেন। শ্রমিক অধিকার রক্ষা এবং স্বাধীন ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক। ১৯৭৫ সালে তাঁকে ভারতের সর্বোচ্চ সম্মান ‘ভারত […]
সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:১১ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:১২ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ২৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় দ্বাদশী তিথি (সকাল ০৭:৫০ মিনিট পর্যন্ত), তারপর ত্রয়োদশী তিথি শুরু। নক্ষত্র: আর্দ্রা নক্ষত্র (দুপুর ১২:১০ মিনিট পর্যন্ত), তারপর পুনর্বসু নক্ষত্র শুরু। যোগ: হরষণ যোগ (সকাল ০৪:৩০ মিনিট পর্যন্ত), তারপর বজ্র যোগ শুরু। করণ: […]








